Tarkehswar: মাস তিনেক আগে তারকেশ্বর থানায় দুটি অভিযোগ দায়ের হয় কার্তিক সাউ এর বিরুদ্ধে। বেশ কয়েকজন প্রতারিত মহিলা এনিয়ে অভিযোগ করেন
1/6গ্রামের কয়েকশো মহিলার নথি ব্যবহার করে ঋণ, কোটি টাকা হাতিয়ে বেপাত্তা ছিল প্রতারক। অবশেষে পুলিসের জালে কার্তিক সাউ।-তথ্য-বিধান সরকার
2/6কে এই কার্তিক সাউ? হুগলির এই কীর্তিমানের বাড়ি তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায়। গত কাল রাতে তাকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিস। আজ তাকে পুলিসে হেফাজতে চেয়ে চন্দননগর মহকুমা আদালতে পাঠায়। -তথ্য-বিধান সরকার
3/6কী করেছিল কার্তিক? পুলিস জানিয়েছে গত দু বছর ধরে হুগলি জেলার বিভিন্ন এলাকার গ্রামের নিরীহ মহিলাদের ভুল বুঝিয়ে নথি সংগ্রহ করে একাধিক ছোট ঋণ প্রদানকারী সংস্থার কাছে থেকে ঋণ নিয়ে সেই টাকা আত্মসাৎ করতো কার্তিক। -তথ্য-বিধান সরকার
4/6এখনো পর্যন্ত প্রায় একশো জন মহিলার নথি ব্যবহার করে প্রায় ১ কোটি টাকার উপর আত্মসাৎ করেছে কার্তিক। মাস তিনেক আগে তারকেশ্বর থানায় দুটি অভিযোগ দায়ের হয় কার্তিক সাউ এর বিরুদ্ধে। বেশ কয়েকজন প্রতারিত মহিলা এনিয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিস। -তথ্য-বিধান সরকার
5/6ফোনের লোকেশন ট্র্যাক করে কার্তিকের হদিস পায় পুলিস। প্রথমে গুজরাটে কিছু দিন থাকার পর হলদিয়া তারপর ব্যারাকপুরে বসবাস করছিল কার্তিক। গতকাল চাঁপাডাঙ্গায় আসে কার্তিক। খবর পেয়ে তারকেশ্বর থানার একটি দল তাকে গ্রেফতার করে। -তথ্য-বিধান সরকার
6/6আজ তাকে পুলিসি হেফাজতে চেয়ে আদালতে পাঠায় পুলিস। হেফাজতে নিয়ে এই প্রতারণা চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা বা এই প্ৰতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে পুলিস। -তথ্য-বিধান সরকার