1/12একটু আয়েসে কেটে যাবে দিনটি। বাড়ির টুকটাক কাজকর্ম করবেন। টাকা আসবে হাতে।
2/12ঘনিষ্ঠ কারও সূত্রে ভাগ্যোদয়। চোখে পড়ার মতো আর্থিক প্রাপ্তি।
3/12আজ প্রেরণা ও প্রবৃত্তির সঙ্গে চলুন। কাজের জায়গায় ঝামেলা এড়ান।
4/12আপনার সংবেদনশীলতাই আপনাকে একটু ঝামেলায় জড়িয়ে ফেলবে। সতর্ক থাকুন।
5/12সকলে যে আপনাকে সব সময় সত্যিটাই বলছে, এমন কিন্তু নয়, ফলে সাবধান থাকুন।
6/12যারা সংকটের মধ্যে এগিয়ে আসবেন, আপনাকে রক্ষা করবেন, এমন অনেক মুখ আজ আপনার চারপাশে উদয় হবে। দারুণ।
7/12আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো। এগিয়ে পড়ুন। আজ আপনার অ্যাটিটিউডের দিকে একটু খেয়াল রাখুন।
8/12ভাবনার ধরন বদলান আর নিজের কাজ ও জীবনযাপনে নতুন দিগন্ত খুঁজে নিন।
9/12এবার একটু নিজের দিকে তাকান-- অন্তর্বীক্ষণ জরুরি। নিজেকে একটু সময় দিন। আজ সেই দিন।
10/12আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন। আপনি নিজে জানেন, আপনি ভালো, সেটা একটি জোর গলায় লোককে বলুন। কখনও কখনও এটাও দরকার পড়ে।
11/12আপনার খুঁতখুঁতুনির পুরস্কার আজ পেয়ে যাবেন। প্রেমে ক্ষেত্রে একটু সাহসের সঙ্গে এগোন।
12/12জীবনে নতুন বন্ধু আসবে! তাঁকে স্বাগত জানান। অপ্রয়োজনীয় খরচ-খরচা থেকে বিরত থাকুন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)