Naina Ganguly: জনপ্রিয়তার শিখরে ওঠার পর আচমকাই উধাও হয়ে যান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সামনে আনলেন তাঁর উপর হওয়া অকথ্য অত্যাচারের কথা। স্পষ্টও করে দিলেন যে, তিনি আর চুপ থাকবেন না।
1/8জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'চরিত্রহীন' ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করে লাইমলাইটে এসেছিলেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। তবে গত তিন বছর ধরে অভিনয় থেকে দূরেই আছেন অভিনেত্রী।
2/8সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক নয়না। কলকাতারই এক কোরিওগ্রাফারের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিনেত্রী।
3/8সোশ্যাল মিডিয়ায় নয়না লেখেন, 'কিছু ব্যক্তিগত বিষয় এবার আপনাদের জানানোর সময় এসেছে। তিন বছর ধরে আমি কোনও মাধ্যমে সেভাবে আর কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এবার বাধ্য হলাম সামনে আসতে।'
4/8তিনি আরও লেখেন, 'কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এবার এই প্রেম ও ভালবাসার সম্পর্কে থাকার মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার তার নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।'
5/8সেই পোস্টের ক্যাপশনে নয়না লেখেন তিনি আর চুপ থাকবেন না। তবে জানা গিয়েছে, এই পোস্টের পর হুমকির মুখে পড়তে হয় তাঁকে।
6/8জানা গিয়েছে, অভিযুক্ত প্রেমিকের সঙ্গে নয়না তিন বছর ধরে সম্পর্কে ছিল। অভিনেত্রীকে ছাড়াও সে অন্যান্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। এমনকী অন্য এক মহিলার সে লিভ ইনে থাকতে শুরু করে। সেই কথা অভিনেত্রী জানতে পেরে যাওয়ায় অভিযুক্ত সেই অভিযোগ পুরোপুরি নাকচ করে দেয়।
7/8জানা গিয়েছে, অভিযুক্ত কোরিওগ্রাফারের নাম টুবান চক্রবর্তী। অভিযুক্ত এবং তার মা মিলে নয়না থেকে অনেক টাকাও হাতিয়েছে বলে অভিযোগ। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পাটুলি থানার পুলিস তাকে গ্রেফতার করেছে। আজ তাকে আলিপুর আদালতে তোলা হয়।
8/8প্রসঙ্গত, টলিউডের পাশাপাশিবলিউডের রাম গোপাল বর্মার সঙ্গেও কাজ করেছেন নয়না।