Paracetamol tablet uses: কিছু হলেই প্যারাসিটামল খাচ্ছেন? দিনে কতটা ডোজ আপনার শরীরের জন্য নিরাপদ? জানুন...

Written BySUDESHNA PAUL
Published: Apr 18, 2025, 02:43 PM IST|Updated: Apr 18, 2025, 03:55 PM IST

Paracetamol safe dose: বাজারে মূলত ৫০০ মিলিগ্রাম, ৬৫০ মিলিগ্রাম ও ১০০০ মিলিগ্রাম- এই ৩ ডোজে প্যারাসিটামল পাওয়া যায়। বড়দের জন্য কতটা, বাচ্চাদের জন্য কতটা ডোজ নিরাপদ? কী বলছেন বিশেষজ্ঞরা...

Paracetamol safe dose1/5

প্যারাসিটামলের ডোজ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্বর, মাথা ব্য়থা, গলা ব্যথা, গায়ে হাতে পায়ে ব্যথায় মুঠো মুঠো প্যারাসিটামল খাওয়া আমাদের অনেকেরই স্বভাব। ডাক্তারের পরামর্শ ছাড়া, কোনওরকম কোনও প্রেসক্রিপশন ছাড়াই আমরা অনেক সময় প্যারাসিটামল খেয়ে থাকি। 

Paracetamol safe dose2/5

প্যারাসিটামলের ডোজ

রুটিন রেমেডি যেন প্যারাসিটামল! কিন্তু জানেন কি আপনার শরীরের জন্য ঠিক কত পরিমাণ প্যারাসিটামল খাওয়া নিরাপদ? প্যারাসিটামল হচ্ছে একটি অ্যানালজেসিক ও অ্যান্টিপাইরেটিক ড্রাগ। যা মূলত হালকা থেকে মাঝারি ব্যথার উপশম ও জ্বর নিরাময়ে ব্যবহৃত হয়। 

Paracetamol safe dose3/5

প্যারাসিটামলের ডোজ

মাথাব্যথা, টেনশনে যন্ত্রণা, মাইগ্রেন, পিঠে ব্যথা, রিউম্যাটিক পেইন, মাসল পেইন, বাতের ব্যথা, দাঁতে ব্যথা, পিরিয়ড যন্ত্রণা, ঠান্ডা-সর্দিকাশি-জ্বর, গলায় ব্যথা, সাইনাসের ব্যথা, অপারেশন পর ব্যথা নিরাময়ে প্যারাসিটামল ব্যবহার হয়।

Paracetamol safe dose4/5

প্যারাসিটামলের ডোজ

বাজারে মূলত ৫০০ মিলিগ্রাম, ৬৫০ মিলিগ্রাম ও ১০০০ মিলিগ্রাম- এই ৩ ডোজে প্যারাসিটামল পাওয়া যায়। এখন প্রাপ্তবয়স্করা দিনে সর্বাধিক ৪ গ্রাম মানে ৪০০০ মিলিগ্রাম পর্যন্ত প্যারাসিটামল খেতে পারে। মানে কাউকে যদি ৫০০ মিলিগ্রাম দেওয়া হয়, তাহলে তিনি দিনে সর্বাধিক ৮টি ট্যাবলেট খেতে পারেন। 

Paracetamol safe dose5/5

প্যারাসিটামলের ডোজ

সেক্ষেত্রে ২টো ডোজের মধ্যে ৪ ঘণ্টার গ্যাপ রাখতে হবে। ওদিকে ১০ থেকে ১৫ বছরের বাচ্চাদের ক্ষেত্রে দিনে সর্বাধিক ৪ বার দেওয়া যাবে প্যারাসিটামল। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।