Pet Dog License: বাড়িতে কুকুর পুষতে গেলেও এবার লাইন্সেস মাস্ট, জমা দিতে হবে মালিকের আধার কার্ড....

Written ByTanumoy Ghosal
Published: Aug 19, 2025, 06:14 PM IST|Updated: Aug 19, 2025, 06:14 PM IST

Pet Dog License: বাড়িতে কুকুর পুষতে গেলে অনলাইনে লাইসেন্সের জন্য আবেদব করতে হবে। লাগবে মালিকের আধার কার্ড, কুকুরে ভ্যাকসিন সার্টিফিকেট। বিজ্ঞপ্তি জারি করল হাওড়া পুরসভা।

1/9

দেবব্রত ঘোষ: চাইলেই আর বাড়িতে কুকুর পোষা যাবে না। আধার কার্ড জমা দিয়ে লাইসেন্স নিতে হবে! এমনই নির্দেশিকা জারি করল হাওড়া পুরসভা।

2/9

প্রভুভক্ত হিসেবে খ্যাতি আছে। পোষ্য তালিকায় শীর্ষে কুকুরই। সারমেয়দের রমারমা বাজার। অনেকে আবার বাড়িতে প্রজনন করিয়ে কুকুর ছানা বিক্রিও করেন।

 

3/9

 সেই কুকুরদের জন্যও এবার লাইসেন্স! হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর  চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, কুকুর পুষতে গেলে অনলাইনে পুরসভার কাছে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। সঙ্গে মালিকের আধার কার্ড আর কুকুরের ভ্য়াকসিন সার্টিফিকেটও। 

4/9

লাইসেন্স ফি দেড়শ টাকা। প্রতিবছর লাইসেন্স রিনিউ করতে হবে। 

5/9

হাওড়া শহর জুড়ে পথ কুকুরের সংখ্য়া বাড়ছে। আবার বাড়িতেও পোষ্য় হিসেবে জায়গা করে নিচ্ছে সারমেয়রা। কোন কোন বাড়িতে পোষ্য রাখা হচ্ছে, সেই হিসেব রাখতে চায় পুরসভা।

 

6/9

বাদ যাবে না বিদেশি পাখিও।  হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর  চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, আপাতত কুকুরে জন্য লাইসেন্স চালু করা হচ্ছে। এরপর বিদেশি পাখিদের জন্য়ই লাইসেন্স চালু করা হবে।

7/9

পুরসভার সিদ্ধান্ত আপত্তি নেই কুকুরপ্রেমীদের। কিন্তু পথ কুকুরদের নিয়ে উদ্বিগ্ন তাঁরা।

8/9

স্থানীয় বাসিন্দারা জানান, শহরে পথ কুকুরের সংখ্যা এত বেড়ে গেছে যে রাস্তায় চলা দায়। খাবার না পেয়ে তাড়া করছে, কামড় দিচ্ছে। পুরসভার থেকে পথকুকুরদের নির্বীজকরণ  দাবি তুলেছেন তাঁরা।

9/9

সুজয় চক্রবর্তী বলেন, এটা ঠিক শহরে পথ কুকুরের সংখ্যা বেড়েছে। তাদের নির্বীজকরনের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলেছেন।  শীঘ্রই তাদের সঙ্গে চুক্তি হবে।