Humayun Kabir: হুমায়ুনের এবার একুশে হুঁশিয়ারি, সময়সীমা পার হলেই...

Humayun Kabir: শনিবার দলের নেতৃত্ব নিয়ে ফের সওয়াল করেন  ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এদিন তিনি বলেন, সময় এলে সব পরিষ্কার হবে।

| Nov 15, 2025, 04:32 PM IST
1/7

বহু অভিযোগ

বহু অভিযোগ

দলের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে হুমায়ুনের। তাই নতুন দল গঠন করার কথা আগেই ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এনিয়ে এবার হুঁশিয়ারি দিলেন। -তথ্য-সোমা মাইতি

2/7

২২ ডিসেম্বর বড় ঘোষণা!

২২ ডিসেম্বর বড় ঘোষণা!

আগামী ২২ ডিসেম্বর দলের অন্যান্য সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছেন। এবার ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেন হুমায়ুন কবীর। তবে কিছুটা সুর নরম হুমায়ুনের? এনিয়ে এবার উঠছে প্রশ্ন। -তথ্য-সোমা মাইতি

3/7

দলের নেতৃত্ব নিয়ে কথা

দলের নেতৃত্ব নিয়ে কথা

শনিবার দলের নেতৃত্ব নিয়ে ফের সওয়াল করেন  ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এদিন তিনি বলেন, সময় এলে সব পরিষ্কার হবে।  -তথ্য-সোমা মাইতি

4/7

অনেক সময় দিয়েছি

অনেক সময় দিয়েছি

হুমায়ুন কবির বলেন, অনেকটা টাইম দিয়ে রেখেছি। আজ ১৫ তারিখ। ২২ ডিসেম্বর মানে এখনও ১ মাস ৭ দিন। এখনও সময় আছে। যদি তাঁরা মনে করেন হুমায়ুন কবীর শুধুই চিৎকার করছে, কথার গুরুত্ব দেওয়ার দরকার নেই। দেবেন না। যদি মনে করেন হুমায়ুন কবীর যা নিয়ে কথা বলছে তাতে তৃণমূলেরই উপকার হবে । কিংবা তৃণমূলকে শক্তিশালী করার উদ্দেশে বলছেন তাহলে তাঁদের সামনে ২১ তারিখ পর্যন্ত সময় রয়েছে। -তথ্য-সোমা মাইতি

5/7

আগেও সময়সীমা বেঁধেছিলেন

আগেও সময়সীমা বেঁধেছিলেন

হুমায়ুন কবীর মনে করিয়ে দিয়েছেন, এর আগে  ১৫ আগস্ট সময় সীমা বেঁধে দিয়েছিলেন। ১১ আগস্ট আলোচনা হয়েছিল। -তথ্য-সোমা মাইতি

6/7

সমাধানসূত্রের খোঁজ চলছে

সমাধানসূত্রের খোঁজ চলছে

সূত্রের খবর হুমায়ুন কবীরের সঙ্গে দলের একটা আলোচনা চলছে। ফলে সমাধানসূত্র খোঁজার চেষ্টা চলছে। সেই আলোচনার পথ যে খোলা রয়েছে তা তার কথায় ইঙ্গিত পাওয়া গেল।  তিনি সময় বেঁধে দিলেন ২১ ডিসেম্বর পর্যন্ত। তাঁর দাবিদাওয়া দল যদি মেনে নেয় তাহলে ভালো নয়তো নতুন দল করবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন। -তথ্য-সোমা মাইতি  

7/7

বিজেপি

বিজেপি

এনিয়ে বিজেপি নেতা দেবজিত্ সরকার বলেন, বাংলার মানুষ এসব নিয়ে উত্সাহিত নয়। পাশের বিহারে দেখা দিয়েছে ভোটের ফল বেরোনোর আগে কোনও গেলামাল হয়নি। কিন্তু এখানে বিরোধীরা উচ্ছ্বাস প্রকাশ করাতে তাদের মারধর করা হয়েছে। বাংলার মানুষ জানেন, হুমায়ুনদের মাথায় তুলেছেন কে? সাধারণ মানুষ চাইছেন এইসব মানুষদের কাছে থেকে বাংলাকে মুক্ত করতে। -তথ্য-সোমা মাইতি