Extreme heavy rain alert: ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার! প্রবল থেকে প্রবলতর... ভয়ংকর বৃষ্টিপাতের সতর্কতা জারি মৌসম ভবনের...

Written BySUDESHNA PAULUpdated bySUDESHNA PAUL
Published: Sep 03, 2025, 05:42 PM IST|Updated: Sep 03, 2025, 08:21 PM IST

Weather Update:  ৭ সেপ্টেম্বর পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত চলতে পারে বলে সতর্ক করেছে মৌসম ভবন।

 

IMD issues Extreme heavy rain alert1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৪ ঘণ্টায় হতে পারে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি! ভয়ংকর বৃষ্টিপাতের সতর্কতা জারি করল ভারতীয় মৌসম ভবন। ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা মৌসম ভবনের। 

IMD issues Extreme heavy rain alert2/8

ভারতীয় মৌসম ভবন তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও তীব্র হয়ে নিম্নচাপে পরিণত হবে। 

IMD issues Extreme heavy rain alert3/8

যারফলে পূর্ব ও দক্ষিণ ভারতের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হবে। যার মধ্যে রয়েছে উপকূলীয় অন্ধ্র প্রদেশ, দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা, তেলেঙ্গানা এবং দক্ষিণ কর্ণাটক। 

IMD issues Extreme heavy rain alert4/8

হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশ সহ পশ্চিম হিমালয় অঞ্চলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মধ্য ও দক্ষিণ ভারতেও কয়েক দিন ভারী বৃষ্টিপাত চলবে।

IMD issues Extreme heavy rain alert5/8

আগামী কয়েকদিন কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের ঘাট এলাকা এবং উপকূলীয় কর্ণাটকেও অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ওদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, গুজরাট এবং মধ্যপ্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। 

IMD issues Extreme heavy rain alert6/8

জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং গোয়া এবং উপকূলীয় অন্ধ্র প্রদেশ সহ মহারাষ্ট্রের কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

IMD issues Extreme heavy rain alert7/8

পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তেলেঙ্গানা, উপকূলীয় অন্ধ্র প্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশ, কোঙ্কন, গোয়া ৭ সেপ্টেম্বর পর্যন্ত খুব ভারী বৃষ্টিপাত চলতে পারে বলে সতর্ক করেছে মৌসম ভবন।

IMD issues Extreme heavy rain alert8/8

ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জেরে জলের তলায় চলে যেতে পারে নিচু এলাকা। জলমগ্ন হতে পারে বসতি এলাকা থেকে রাস্তাঘাট। পাহাড়ি এলাকায় নামতে পারে ধস।