West Bengal Heavy Rain Alert: ভয়ংকর ঝড় বৃষ্টি চলবে আগামী আরও দু'দিন! ভারী থেকে অতিভারী বৃ্ষ্টির সতর্কতা সারা রাজ্য জুড়ে...ব্যাপক বজ্রপাত...

Published: Sep 03, 2025, 08:20 PM|Updated: Sep 03, 2025, 08:40 PM

Bengal Weather Update: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। আগামী ২৪ ঘন্টায় ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এটি ঝাড়খন্ড হয়ে ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে।

1/14

বৃহস্পতি শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। 

2/14

রবিবার থেকে ফের ভারী বৃষ্টি, উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায়। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। 

 

3/14

রবিবার এবং সোমবার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ‌ও ওড়িশার উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। 

4/14

দক্ষিণবঙ্গে আজ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। স্পষ্ট নিম্নচাপের প্রভাবে আজ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 

5/14

দু-এক জায়গায় ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূল ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। আগামী ২৪ ঘন্টায় ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এটি ঝাড়খন্ড হয়ে ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে।

6/14

আজ দক্ষিণ ২৪ পরগনা পূর্ব  ও পশ্চিম মেদিনীপুর  এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। 

7/14

বৃহস্পতি ও শুক্রবারে মূলত মেঘলা, কখনও আংশিক মেঘলা আকাশ। 

 

8/14

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলাতে। 

 

 

9/14

শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। 

10/14

কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই অস্বস্তি আরও বাড়বে। 

11/14

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। কাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে শহরে। উইকেন্ডে বৃষ্টি কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।

 

12/14

এই মরসুমে বর্ষায় বৃষ্টিপাতের স্বাভাবিক পরিস্থিতি রাজ্যে। দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে ১৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

13/14

স্বাভাবিকের তুলনায় ১৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

14/14

কলকাতায় স্বাভাবিক এর তুলনায় ১৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।