ISL 2024-25 Final: ফাইনালে এক্স-ফ্যাক্টর তাঁরা, এই ৫ মহানক্ষত্রের দিকে থাকবে নজর, চিনিয়ে দিল আইএসএল-ই
আইএসএল ফাইনালে নজরে থাকবেন এই ৫ ফুটবলার...
ISL 2024-25 Final: আইএসএল ফাইনালে নজরে থাকবেন এই ৫ ফুটবলার...
1/7
আইএসএল ফাইনাল

আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুর এফসি-র কাছে হেরেও, দ্বিতীয় পর্বে মোহনবাগান ২-০ ব্যবধানে হারিয়ে দিল টাটানগরীকে। দুই পর্ব মিলিয়ে মোহনবাগান ৩-২ ব্যবধানে জামশেদপুরকে হারিয়ে টানা তিনবার আইএসএল ফাইনালে চলে গেল। গত সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আপুইয়ার 'অবিশ্বাস্য' গোলে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে এনেছে মেরিনার্স। ১২ এপ্রিল, শনিবার খেতাবি লড়াইয়ে শুভাশিস বসুদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। যুবভারতীতে মহাসংগ্রাম। দেখে নেওয়া যাক আইএসএল ফাইনালে এক্স-ফ্যাক্টর হবেন কারা!
2/7
জেমি ম্যাকলারেন

অস্ট্রেলিয়ার এ লিগের ইতিহাসে সর্বাধিক গোলশিকারি জেমি ম্যাকলারেন। গতবছর মেলবোর্ন সিটি এফসি থেকে মোহনবাগানে এসেছেন অস্ট্রেলীয় লিগের পাঁচবারের সর্বাধিক গোলদাতা। পাঁচ সোনার বুটের মালিক আইএসএলের প্রথম মরসুমেই আগুন জ্বালিয়েছেন। ২৪ ম্যাচে ১১ গোল এবং জোড়া অ্যাসিস্টে তাঁর নাম জুড়েছে। জেমির তার কনভার্সন রেট ৩৫.৪৮%। মোহনবাগান কোচ হোসে মোলিনা, তাঁকে ফাইনাল থার্ডের সীমিত ভূমিকা দিয়েছেন। দলগঠনে খুব কম অবদান রাখলেও এবং অসাধারণ দক্ষতা তেকাঠিতে বল জড়িয়ে দেন। যদিও ম্যাকলারেন চলতি আইএসএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে দুই ম্যাচেই গোল করতে পারেননি। তবে ফাইনালে ডেডলক ভাঙতে মরিয়া অজি সুপারস্টার
photos
TRENDING NOW
3/7
সুনীল ছেত্রী

কিংবদন্তি সুনীল ছেত্রীর এই মরসুমে যেন গোলমেশিন! ২৭ ম্যাচে ১৪ গোল এবং জোড়া অ্যাসিস্টে তাঁর নাম জুড়েছে।। ৪০ বছর বয়সী এই খেলোয়াড় ২০১৭-১৮ মরসুমে তাঁর ব্যক্তিগত সেরা (১৪ গোল, ২ অ্যাসিস্ট) মরসুমের কৃতিত্বই ছুঁয়ে ফেলেছেন। তাঁর উপর যে বিরাট প্রত্যাশা, তা তিনি পূরণ করেছেন এবং প্লে অফে নিজের ফর্ম বজায় রেখেছেন। সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে গোল করেই দলকে তুলেছেন ফাইনালে। ছ'ছর পর বেঙ্গালুরু এফসিকে আইএসএল শিরোপা জেতানোর গুরুদায়িত্ব ফের তাঁর কাঁধেই।
4/7
লালেংমাওয়িয়া রালতে

লালেংমাওয়িয়া রালতে ওরফে আপুইয়া, নিজেকে মোহনবাগানের তারকা হিসেবে প্রমাণিত করেছেন। সবুজ-মেরুন জার্সিতে ২১ ম্যাচে খেলছেন চব্বিশ বছরের মিজো মিডিয়ো। প্রতি ম্যাচে গড়ে ৪৭টি পাস করেছেন ৮৩% নির্ভুলতার সঙ্গেই। ১৪ গোলের সুযোগ তৈরি করেছেন আপুইয়া, ১৭টি ক্লিয়ারেন্স, ৩১টি ইন্টারসেপশন তৈরি করেছেন তিনি। ১০৬ ডুয়েলে জিতেছেন, এবং ১৩১ বার রিকভারি করেছেন। প্রতিযোগিতায় তিনি তৃতীয় সর্বাধিক ট্যাকল (৪৮টি) জিতেছেন এবং মেরিনার্সের হয়ে এখনও পর্যন্ত তাঁর একমাত্র গোলটিই এসেছে সেমিফাইনালের দ্বিতীয় পর্বে। যে গোলেই মোনবাগান ফাইনালে উঠেছে। মোলিনা ফাইনালে এই প্রাক্তন মুম্বই সিটি এফসি তারকার উপর অনেকটাই নির্ভর করবেন।
5/7
রাহুল ভেকে

রাহুল ভেকে বেঙ্গালুরু এফসি-র মহাতারকা হয়ে উঠেছেন। অভিজ্ঞ ডিফেন্ডার, বেঙ্গালুরুর রক্ষণকে আরও শক্তিশালী করেছেন। প্রতি খেলায় গড়ে ৮৫% নির্ভুলতার সঙ্গে ৫০টি পাস করেছেন। তিনি ১৮টি ট্যাকল, ৪৪টি এরিয়াল ডুয়েল জিতেছেন, পাশাপাশি ১৫টি ব্লক, ২৬টি ইন্টারসেপশন এবং ৮০টি রিকভারি করেছেন। তার ১২১টি ক্লিয়ারেন্স ব্লুজদের ১০ বার ক্লিন শিট ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ৩৪ বছর বয়সী খেলোয়াড় ফাইনাল থার্ডে তিন গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গতবার বেঙ্গালুরু এফসি আইএসএল শিরোপা জিতেছিল। ফাইনালে ভেকে হেড করে দলকে জয়ী করেছিলেন। শনিবারও কি ভেকে জ্বলে উঠবেন?
6/7
শুভাশিস বসু

মোহনবাগানের ডিফেন্ডার ও অধিনায়ক এবার মাঠের দুই প্রান্তেই গতিশীল। সর্বোচ্চ ৪৬টি ইন্টারসেপশন (৪৬টি) করেছেন এবং ৬টি গোল করেছেন! ভারতীয় ফুটবলাদের মধ্যে সুনীল ছেত্রী (১৪টি) এবং ব্রিসন ফার্নান্দেজ (৭টি) এর পরে তিনি। শুভাশিস একজন দুর্দান্ত নেতা, আশ্চর্যজনক ভাবে ১৫২টি দ্বৈত জয় পেয়েছেন! কঠিন পরিস্থিতিতে দলের হয়ে কামাল করেন। যেমন তাঁর ৪৪টি জয়ী ট্যাকল থেকেও বলা যায়। স্বাভাবিকভাবেই বেঙ্গালুরু তাদের রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই শুভাশিসের প্রভাব কমানোর পরিকল্পনা করবে। যা তাকে তাঁর দলকে ঘরের দর্শকদের সামনে ঐতিহাসিক আইএসএল কাপ শিরোপা জয়ের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। উভয় দলই এখনও পর্যন্ত ধারাবাহিক এবং অতুলনীয়!
7/7
ইতিহাসের দুয়ারে মোহনবাগান

মোহনবাগানের সামনে ইতিহাস লেখার হাতছানি রয়েছে শনিবার। অতীতে মুম্বই সিটি একই মরসুমে লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতেছিল। হোসে মোলিনা চাইবেন এই কীর্তিতে মোহনবাগানের নামও জুড়ে যাক মুম্বইয়ের সঙ্গে। মোহনবাগান যে নিঃসন্দেহে ঘরের মাঠে ফেভারিট, সে কথা বলার আর অপেক্ষা রাখে না। ফাইনালে, মাঠে মোহনবাগানের ১১ জন ফুটবলার খেললেও, স্টেডিয়ামেক ৬৫ হাজার সমর্থকও খেলবে মোহনবাগানের সঙ্গেই।
photos