Petrol Pump loot case: রাতের অন্ধকারে পুরুলিয়ায় হাড়হিম! আগ্নেয়াস্ত্র হাতে জাতীয় সড়কে ৪ ডাকাতের অবাধ তাণ্ডব... চুরি গেল প্রায়...

Published: Sep 01, 2025, 03:21 PM IST|Updated: Sep 01, 2025, 03:21 PM IST

Dacoity in Petrol Pump: বন্দুক দেখিয়ে পুরুলিয়া-জামশেদপুর জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুরে রবিবার রাতের দিকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা গিয়েছে, দুটি বাইকে চারজন দুষ্কৃতী এই ডাকাতির ঘটনায় জড়িত।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রোল পাম্পে ডাকাতি। ঘটনাটি পুরুলিয়ার বলরামপুরে পুরুলিয়া - জামশেদপুর জাতীয় সড়কের ধারে।  রবিবার রাতে এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায় । রাতে ২ টি বাইকে চেপে চারজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে পেট্রোল পাম্পে ঢুকে টাকা ছিনতাই করে পালিয়ে যায় । পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পেট্রোল পাম্প থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে বলরামপুর থানার পুলিস

পেট্রোল পাম্পে ডাকাতি1/8

পেট্রোল পাম্পে ডাকাতি

স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ, দুই বাইকে চেপে চারজন দুষ্কৃতী পেট্রোল পাম্পটিতে প্রবেশ করে। 

 

পেট্রোল পাম্পে ডাকাতি2/8

পেট্রোল পাম্পে ডাকাতি

তাদের প্রত্যেকের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। তারা পাম্পের কর্মীদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং কাউন্টার থেকে নগদ টাকা লুট করে নেয়। 

 

পেট্রোল পাম্পে ডাকাতি3/8

পেট্রোল পাম্পে ডাকাতি

টাকা ছিনতাই করার পর দুষ্কৃতীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই আকস্মিক ঘটনায় পাম্পের কর্মীরা হতভম্ব হয়ে পড়েন।

পেট্রোল পাম্পে ডাকাতি4/8

পেট্রোল পাম্পে ডাকাতি

ডাকাতির খবর পেয়ে বলরামপুর থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

পেট্রোল পাম্পে ডাকাতি5/8

পেট্রোল পাম্পে ডাকাতি

সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের গতিবিধি ধরা পড়েছে। পুলিস এখন সেই ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে।

পেট্রোল পাম্পে ডাকাতি6/8

পেট্রোল পাম্পে ডাকাতি

এই ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পুলিস আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে এবং দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। 

পেট্রোল পাম্পে ডাকাতি7/8

পেট্রোল পাম্পে ডাকাতি

পুরুলিয়া-জামশেদপুর জাতীয় সড়কের মতো ব্যস্ত রাস্তায় এমন ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। 

পেট্রোল পাম্পে ডাকাতি8/8

পেট্রোল পাম্পে ডাকাতি

পুলিস জানিয়েছে, তারা এই ঘটনার তদন্তে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।