Pahalgam Terror Attack | Samir Guha: ছিলেন মায়ের প্রবল ভক্ত! প্রসাদী ভোগ মাথায় বইতেন ভূস্বর্গে খুন সমীর...

Pahalgam Terror:  নিহত সমীর বাবুর স্ত্রী জানান, জঙ্গিরা এসে প্রথমে বলে হিন্দু মুসলিম আলাদা আলাদা হয়ে যান। আলাদা হতে বলার হলেও আমরা আলাদা হতে পারিনি। এলোপাথারি গুলি করতে শুরু করেন জঙ্গিরা। সেই মুহূর্তেই আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়েন। বেছে বেছে ওখানে হিন্দু পর্যটকদেরই হত্যা করা হয়েছে।

Apr 24, 2025, 06:53 PM IST

রণয় তিওয়ারি: মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। আহত কমপক্ষে ১২ জন। পহেলগাঁও হামলায় নিহত হয়েছেন বেহাার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহও। পেশায় তিনি ছিলেন সাবঅর্ডিনেট স্যাটিসটিক্যাল সার্ভস নামে এক সংস্থার স্ট্যাটিসটিক্য়াল অফিসার ছিলেন। গত ১৬ এপ্রিল সমীরবাবু তাঁর স্ত্রী শর্বরী গুহ ও মেয়ে শুভাঙ্গীকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান। ফিরে আসার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু তার আগেই মর্মান্তিক ঘটনা। 

1/11

সমীর গুহ

বৃহস্পতিবার সকালে মন্দির দালানের সামনে আলোচনা চলছিল বেশ কয়েকজনের। সেখানেই সমীর গুহ'র সম্পর্কে বলতে থাকেন তাঁরা।  

2/11

নিহত সমীর গুহকে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

3/11

এক অন্য রূপে।

বড়িশা জগৎ রায় চৌধুরী রোডে, 'বিজয় সংঘ' ক্লাবের সদস্য ছিলেন সমীর বাবু। পুজো এলেই তাঁকে দেখা যেত এক অন্য রূপে। বাকি সদস্যদের মতো, একা হাতে তিনিও মায়ের কাজে ঝাঁপিয়ে পড়তেন।

4/11

মাথায় করে ভোগ

পুজো এলেই সমীর গুহ কে দেখা যেত পুজোয়। মায়ের জন্য মাথায় করে ভোগ নিয়ে যেতেন তিনি।

5/11

সমীরের প্রতিবেশিরা তাঁর সুখ্যাতি করছিলেন। পাড়ায় খুব জনপ্রিয় ছিলেন সমীর।

6/11

ফুলে ঢাকা নিথর দেহ

বৃহস্পতিবার সন্ধ্যেই বাড়িতে এসে পৌঁছয় সন্ত্রাসবাদে নিহত সমীর গুহর ফুলে ঢাকা নিথর দেহ।

7/11

গতকাল রাতে সমীরের মৃত্যুর খবর বাড়িতে আসে। তাঁর শ্যালক জানালেন, ওনারা ১৬ মে গিয়েছিলেন। আজ ফেরার কথা ছিল। গতকাল রাত তিনটে নাগাদ ওদের ড্রাইভার আমাদের খবর দেন। খুব কমই কথা হয়েছে দিদি ও ভাগ্নির সঙ্গে। ওরা ফিরুক, তার পর কথা হবে।    

8/11

কাশ্মীর ভ্রমণ

গত ১৬ এপ্রিল সমীরবাবু তাঁর স্ত্রী শর্বরী গুহ ও মেয়ে শুভাঙ্গীকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান। ফিরে আসার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু তার আগেই মর্মান্তিক ঘটনা

9/11

সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ

পহেলগাঁও হামলায় নিহত হয়েছেন বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহও। পেশায় তিনি ছিলেন সাবঅর্ডিনেট স্যাটিসটিক্যাল সার্ভস নামে এক সংস্থার স্ট্যাটিসটিক্য়াল অফিসার ছিলেন

10/11

ছবির মতো সুন্দর সেই বৈসরন উপত্যকা এখন যেন মৃত্যুপুরী!  ঘড়িতে তখন ৩টে। মঙ্গলবার দুপুরে সেনা আধিকারিক সেজে বৈসরন উপত্যকা হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারান সমীর, বিতান-সহ ২৬ জন পর্যটক।

11/11

'মিনি সুইজ়ারল্যান্ড'

'মিনি সুইজ়ারল্যান্ড'। চারিদিকে পাহাড়  ও সবুজ। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা।  বসন্ত ও গ্রীষ্মকালে পর্যটকদের ভিড়ে রীতিমতো গমগম করে গোটা এলাকা। ব্যতিক্রম ছিল না এবছরও।