NYT reports on Indo-Pak tension: ভয়ংকর প্রত্যাঘাত করতে চলেছে ভারত! নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট ঘুম কেড়েছে পাকিস্তানের...

Indo-Pak Tension: কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে।   

Apr 28, 2025, 08:08 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানে হামলা করবে ভারত, নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। ভারত তার সামরিক শক্তি বাড়াচ্ছে।

 

1/17

সামরিক সংঘাত

দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা ফের জোরালো হয়েছে।   

2/17

সামরিক পদক্ষেপ

 রবিবার ২৭ এপ্রিল নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারত উত্তেজনা প্রশমনের পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

3/17

একাধিক দেশের নেতা

প্রতিবেদন অনুযায়ী, হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।  

4/17

কূটনীতিবিদ

নয়াদিল্লির ১০০টিরও বেশি কূটনীতিবিদকে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠানো হয়েছে।

5/17

সামরিক অভিযান

তবে এই প্রচেষ্টা উত্তেজনা হ্রাসের জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক কূটনীতিক।

6/17

'মন কি বাত' অনুষ্ঠান

মোদি তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানে সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কড়া শাস্তি ফিরি প্রতিশ্রুতি দিয়েছেন।   

7/17

সন্ত্রাসবিরোধী অভিযান

এদিকে, কাশ্মীরে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে এবং হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে অভিযান চালাচ্ছে।  

8/17

জলপ্রবাহ বন্ধ

ভারত ইতোমধ্যে পাকিস্তানমুখী নদীগুলোর জলপ্রবাহ বন্ধের ঘোষণা করেছে।   

9/17

দেশত্যাগ

 পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে। 

10/17

যুদ্ধবিরতির চুক্তি

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি, বিশেষ করে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) যুদ্ধবিরতির চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

11/17

পাকিস্তান বিরোধী মনোভাব

এই ঘটনার প্রেক্ষাপটে ভারতে পাকিস্তান বিরোধী মনোভাব বাড়ছে।   

12/17

সন্ত্রাসী সংগঠন

তবে হামলার পাঁচ দিন পরও কেন্দ্রীয় সরকার কোনও সন্ত্রাসী সংগঠনের নাম প্রকাশ করেনি। 

13/17

পাকিস্তান সরকার

পাকিস্তান সরকার হামলার ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।  

14/17

সন্ত্রাসবাদ

কূটনীতিবিদরা পাকিস্তানের অতীতের সন্ত্রাসবাদে জড়িত থাকার ইতিহাস তুলে ধরেছেন

15/17

হামলার তদন্ত

বর্তমান হামলার তদন্ত চলছে বলেও উল্লেখ করেছেন। তাঁরা দাবি করেছেন, হামলাকারীদের পাকিস্তানে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে।

16/17

মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের ভূমিকা এখনও স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাস পার হলেও এখন পর্যন্ত ভারতে কোনও মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ হয়নি। 

17/17

ট্রাম্প প্রশাসন

ভারতের এই হামলা ট্রাম্প প্রশাসন গুরুত্বসহকারে দেখছেন।