Thakurpukur Car Accident: ঠাকুরপুকুর দুর্ঘটনা! সলমন খান থেকে সোনিকা চৌহান, ফিরে দেখা হাড়হিম গাড়ি দুর্ঘটনা...

Terrific Car Accidents: উশৃংখ্বল, বেসামাল,দায়িত্বজ্ঞানহীন কিছু মানুষের আমোদ-প্রমোদের শিকার নিরীহ মানুষেরা- এমনটাই মনে করেন সমাজের একাংশ।

Apr 10, 2025, 05:32 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনার ছবি সকলের চোখে ভাসছে। বাংলা টেলি-সিরিয়ালের এক পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী শনিবার সারারাত মদ্যপান, গঞ্জিকা সেবন পার্টি করে, রবিবার সকালে ডায়মন্ডহারবার ঠাকুরপুকুরের কাছে একটি বাজারে বেসামাল হয়ে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লোকেদের। তাতে সাত জন আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন মারা যান। হাড়হিম করা এই দুর্ঘটনা মনে করিয়ে দেয় এই শহর কলকাতা বা দেশের এইরকমই কিছু ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কথা। বলিউডের এভারগ্রিন ব্যাচেলার সলমন খান থেকে, সনিকা চৌহান মৃত্যু মামলায় বিক্রম চ্যাটার্জি, জুনিয়র ডাক্তার থেকে, হালের সুতন্দ্রা চ্যাটার্জি মৃত্যু মামলায় ঘাতক গাড়ির চালক- দেখে নেওয়া যাক এরকমই কিছু ঘটনা।

1/8

মডেল-অভিনেত্রী সোনিকা চৌহান

২০১৭ সালে মডেল-অভিনেত্রী সোনিকা চৌহান গাড়ি দুর্ঘটনায় মারা যান। তাঁর গাড়ি চালাচ্ছিলেন টলিউডের আরেক অভিনেতা বিক্রম চ্যাটার্জী। জানা যায় বিক্রম চ্যাটার্জি মাদকাসক্ত ছিলেন তাই বেসামাল হয়ে দুর্ঘটনা ঘটে।

2/8

২০২৪ সালে পুনেতে ১৭ বছর বয়সী একটি ছেলে অত্যন্ত দামি পর্শে গাড়ি নিয়ে বেরিয়ে দুজন তথ্য প্রযুক্তিবিদকে ধাক্কা মেরে ফেলে রাস্তায় পিষে দেয়

3/8

রাজীব শাহ

২০২৪ এর ৭ জুলাই ২৪ বছরের রাজীব শাহ, মুম্বাইয়ের ওরলিতে গাড়ির চাকায় পিষে দিয়েছিলেন এক মহিলাকে।

4/8

রাজীব নন্দা

১৯৯৯ সালে দিল্লির লোভী কলোনিতে একটি bmw ছয় জন মানুষের জীবন কেড়ে নিয়েছিল তার গাড়ির চাকার তলায় পিষে দিয়ে। ঘাতক গাড়ি চালকের নাম ছিল কি নাম ছিল রাজীব নন্দা

5/8

সুনন্দা চ্যাটার্জি গাড়ি দুর্ঘটনায়

এবছর ফেব্রুয়ারি মাসে পানাগড়ে ২৭ বছরের এক মডেল নর্তকী সুনন্দা চ্যাটার্জির ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ যায়। পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি SUV তার গাড়িকে ধাক্কা মারে। ঘাতক গাড়ির চালকের নাম বাবলু যাদব।

6/8

সাম্বিয়া শোহরাব

২০১৬ সালে কলকাতার রেড রোডে 26 শে জানুয়ারি উপলক্ষে্ মিলিটারিদের প্র্যাকটিস চলছিল। সে সময় এক ব্যাবসায়ির ছেলে সাম্বিয়া শোহরাব দ্রুতগতিতে বেসামেলা হয়ে গাড়ি চালিয়ে একজন সেনাকে তার গাড়ির চাকায় পিষে দেয়।

7/8

সলমন খান

২০০২ সালের বলিউডের অভিনেতা সালমান খান বেসামাল হয়ে গাড়ি চালিয়ে মুম্বাইয়ের রাস্তায় ফুটপাতের ওপর গাড়ি তুলে দিয়েছিল এবং যার ফলে চারজন আহত হয়েছিল এবং একজন মারা গিয়েছিলেন।

8/8

ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনা

ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনার ছবি সকলের চোখে ভাসছে। বাংলা টেলি-সিরিয়ালের এক পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী শনিবার সারারাত মদ্যপান করে রবিবার সকালে ডায়মন্ডহারবার ঠাকুরপুকুরের কাছে একটি বাজারে বেসামাল হয়ে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লোকেদের। তাতে সাত জন আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন মারা যান।