High Court Verdict on Laxmi Bhandar: মহিলা ভোট টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে। ২০২১ সালে বাংলার মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন, এই প্রকল্পই মহিলা ভোটারদের চুম্বক টানে টেনেছে ঘাসফুলের দিকে। অথচ সেই প্রকল্পের সুবিধা নাকি পাচ্ছেন না বহু মহিলা। আর তা রাজনৈতিক কারণে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১ হাজার টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। প্রতি মাসেই প্রথমের দিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
1/9মহিলা ভোট টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে। ২০২১ সালে বাংলার মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন, এই প্রকল্পই মহিলা ভোটারদের চুম্বক টানে টেনেছে ঘাসফুলের দিকে।
2/9মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সাধারণ মানুষ এবং মহিলাদের আর্থিক উন্নতির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। বিধানসভা ভোটের আগে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা তুঙ্গে।
3/9এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান।
4/9এবার এই মামলার জল গড়াল আদালতে। কবে মিলবে লক্ষীর ভান্ডার?প্রশ্ন ময়না জুড়ে।
5/9প্রশ্ন তুলে ইতিপূর্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেন মহিলারা। অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণেই তাঁরা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না।
6/9এই দু’টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। সেই কারণেই কী বন্ধ লক্ষ্মীর ভান্ডার?
7/9গত বছরের শেষের দিকেই এই সমস্ত এলাকা থেকে অভিযোগ ওঠে, ওই এলাকার বহু মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না।
8/9পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় ৭ হাজার মহিলার লক্ষীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ রাখার অভিযোগ।
9/9পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মামলার কারনে যেন আইননানুযায়ী এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ না হয়!