Income Tax News Updates: নতুন অর্থবর্ষে করের ক্ষেত্রে নীরবে ঘটে গিয়েছে কিছু গুরুত্বপূর্ণ বদল! জেনে নিন, নতুন এগজেম্পশন-ডিডাকশন রেট...

Written BySoumitra Sen
Published: Sep 14, 2025, 05:03 PM IST|Updated: Sep 14, 2025, 05:03 PM IST
Income Tax News Updates: কয়েকমাস আগে আয়কর দফতর (Income Tax Department) একটি খুব কার্যকরী ব্রোশিওর প্রকাশ করেছিল, যাতে সিনিয়র (senior citizens) ও সুপার সিনিয়র সিটিজেনদের (super senior citizens) রেলেভ্যান্ট ট্যাক্স প্রভিশনের (relevant tax provisions) বিশদ বিবরণ ছিল।
লেটেস্ট স্ল্যাব1/8

লেটেস্ট স্ল্যাব

 অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৫-২৬ এবং অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭-এর লেটেস্ট স্ল্যাব নিয়ে আপনাদের স্বচ্ছ ধারণা আছে তো?

সিনিয়র সিটিজেনদের জন্য2/8

সিনিয়র সিটিজেনদের জন্য

অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৫-২৬ এবং অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭-এর ট্যাক্সপেয়ারদের মধ্যে সিনিয়র সিটিজেনদের জন্যও রয়েছে দুধরনের ব্যবস্থা-- ওল্ড ট্যাক্স রেজিমে এবং নিউ ট্যাক্স রেজিমে।

এক্সেম্পশন-ডিডাকশন3/8

এক্সেম্পশন-ডিডাকশন

ওল্ড ট্যাক্স রেজিমে-তে বেসিক এক্সেম্পশন বেশি; ছাড় ও ডিডাকশন বেশি। নিউ রেজিমে-তে রয়েছে কনশেসনাল ট্যাক্স রেট--এক্ষেত্রে ছাড় ও ডিডাকশনে সীমাবদ্ধতা আছে।

সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র সিটিজেন4/8

সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র সিটিজেন

এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হল-- সিনিয়র সিটিজেন ও সুপার সিটিজেনদের মধ্যে ভাগাভাগি-- সিনিয়র সিটিজেনদের বয়স ধরা হচ্ছে ৬০-- ৮০-র নীচে, আর সুপার সিনিয়র সিটিজেনদের বয়স ৮০ বা তার উপরে! তবে, নিউ ট্যাক্স রেজিমেতে বয়সনির্বিশেষে দুক্ষেত্রেই স্ল্যাব রেটসের প্রয়োগ একই থাকছে।

নতুন কর ব্যবস্থায়5/8

নতুন কর ব্যবস্থায়

নতুন কর ব্যবস্থায় (New Tax Regime) প্রবীণ নাগরিকদের (senior citizens) জন্য করের হার এবং স্ল্যাবগুলি অন্যান্যদের মতোই। পুরনো কর ব্যবস্থার মতো প্রবীণ নাগরিকদের জন্য নতুন কর ব্যবস্থায় আলাদা কোনো ysMf ছাড়ের সীমা নেই। অর্থবর্ষ 2024-25 (Assessment Year 2025-26) এবং অর্থবর্ষ 2025-26 (Assessment Year 2026-27)-এর জন্য নতুন কর ব্যবস্থার অধীনে করের হার দেওয়া হল এখানে।

স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং6/8

স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং

FY 2024-25 (AY 2025-26) আয়ের পরিমাণ (₹) করের হার (%) ₹ 3,00,000 পর্যন্ত Nil ₹ 3,00,001 থেকে ₹ 7,00,000 পর্যন্ত 5% ₹ 7,00,001 থেকে ₹ 10,00,000 পর্যন্ত 10% ₹ 10,00,001 থেকে ₹ 12,00,000 পর্যন্ত 15% ₹ 12,00,001 থেকে ₹ 15,00,000 পর্যন্ত 20% ₹ 15,00,001 এর উপরে 30%   দ্রষ্টব্য:   নতুন কর ব্যবস্থায় ₹ ৭ লক্ষ পর্যন্ত মোট আয়ের উপর কোনো কর দিতে হয় না, কারণ ধারা 87A-এর অধীনে সম্পূর্ণ কর ছাড় পাওয়া যায়।   ₹ ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন (standard deduction) নতুন এবং পুরনো উভয় কর ব্যবস্থাতেই পাওয়া যায়।
কর-টেবিল7/8

কর-টেবিল

FY 2025-26 (AY 2026-27) আয়ের পরিমাণ (₹) করের হার (%) ₹ 4,00,000 পর্যন্ত Nil ₹ 4,00,001 থেকে ₹ 8,00,000 পর্যন্ত 5% ₹ 8,00,001 থেকে ₹ 12,00,000 পর্যন্ত 10% ₹ 12,00,001 থেকে ₹ 16,00,000 পর্যন্ত 15% ₹ 16,00,001 থেকে ₹ 20,00,000 পর্যন্ত 20% ₹ 20,00,001 থেকে ₹ 24,00,000 পর্যন্ত 25% ₹ 24,00,001 এর উপরে 30%
বেসিক এগজেম্পশন লিমিট8/8

বেসিক এগজেম্পশন লিমিট

২০২৪-২৫-এর জন্য বেসিক এগজেম্পশন লিমিট ছিল ৩ লাখ টাকা! ২০২৪-২৫-এ সুপার সিনিয়র সিটিজেনদের জন্য বেসিক এগজেম্পশন লিমিট নিউ ট্যাক্স  রেজিমেতে ৩ লাখ টাকা, আর ওল্ড ট্যাক্স রেজিমেতে ৫ লাখ টাকা!