India's First Private Gold Mine: তেলের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারক দেশ। কিন্তু এবার ছবিটা বদলাবে...
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত পেয়ে গেল সোনার জ্যাকপট! ভারতের প্রথম বেসরকারি সোনার খনি থেকে সোনা উত্তোলন শুরু হচ্ছে।
2/7অন্ধ্রপ্রদেশের জোন্নাগিরিতে অবস্থিত ভারতের প্রথম ও বৃহত্তম বেসরকারি এই সোনার খনি। পরিবেশগত ছাড়পত্র ইতিমধ্যেই মিলে গিয়েছে।
3/7ভারতের প্রথম বেসরকারি সোনার খনি জোন্নাগিরি অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার তুগালি মন্ডলমের জোন্নাগিরি, এরাগুডি এবং পাগাদিরাই গ্রামের কাছে অবস্থিত।
4/7বিএসইতে তালিকাভুক্ত একমাত্র সোনা অনুসন্ধানকারী সংস্থা ডিজিএমএল, যা কিনা জিওমাইসোর সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের অংশীদার, তারাই অন্ধ্রপ্রদেশের জোন্নাগিরি সোনা প্রকল্পের উন্নয়ন করছে।
5/7পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রকল্পটি বছরে প্রায় ৭৫০ কিলোগ্রাম সোনা উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। ২ থেকে ৩ বছরের মধ্যে এটি ১,০০০ টনে উন্নীত করা হবে।
6/7তেলের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারক দেশ। প্রতি বছর প্রায় ১,০০০ টন সোনা আমদানি করে ভারত। ফলে জোন্নাগিরি প্রকল্প পুরো মাত্রায় কাজ করলে ভারতের সোনা আমদানির উপর নির্ভরশীলতা কমবে।
7/7ডিজিএমএল ভারত এবং বিদেশেও সোনা অনুসন্ধানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জোন্নাগিরি প্রকল্পের বাইরে কিরগিজস্তান, ফিনল্যান্ড এবং তানজানিয়াতেও এরা সোনা উত্তোলন করে।