Top 5 high tech missiles of India: পহেলগাঁও হামলার পর থেকেই সীমান্তে ভারত-পাক উত্তেজনা বেড়েছে। যুদ্ধ বাঁধার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক, ভারতের হাতে থাকা ৫ হাইটেক মিসাইল, যা পাকিস্তানের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট!
1/5অগ্নি-৫ হল ভারতের DRDO- র তৈরি সলিড ফুয়েল(কঠিন জ্বালানি) আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক (পরমাণু অস্ত্রবহনকারী) মিসাইল। ৫০০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫। এটি একটি MIRV মিসাইল। যা কিনা পেলোডে একসঙ্গে বেশ কয়েকটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। যেগুলির প্রত্যেকটি এক-একটি পৃথক লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। সেইভাবেই প্রোগ্রাম করা হয়।
2/5ব্রাহ্মোস ভারতীয়-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি। এটি স্থল, সমুদ্র ও আকাশ- যেকোনও জায়গা থেকে উৎক্ষেপণ করা যায়। এটি যেমন যুদ্ধজাহাজ ধ্বংস করতে পারে, তেমনই স্থলেও প্রত্যাঘাত করতে পারে।
3/5নাগ মিসাইল ভারতের তৈরি তৃতীয় প্রজন্মের ফায়ার-অ্যান্ড-ফরগেট (fire-and-forget) অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (ATGM)। এটি শত্রু ট্যাঙ্ককে ধ্বংস করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটা ল্যান্ড-অ্যাটাকের পাশাপাশি হেলিকপ্টার-বোর্ন (helicopter-borne) মিসাইলও। যে কোনও আবহাওয়ায় ও দিনে-রাতে যে কোনও সময় এই মিসাইল আঘাত হানতে সক্ষম। নাগ মিসাইল "কোবরা" নামেও পরিচিত।
4/5অস্ত্র মিসাইল স্বচালিত। লক্ষ্যবস্তুর দিকে নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট পথ অনুসরণ করে আঘাত করে। এটি বায়ু থেকে বায়ুতে নিক্ষেপযোগ্য মিসাইল। বিমান থেকে আকাশে অবস্থিত লক্ষ্যবস্তুর উপর আঘাত করে এই মিসাইল।
5/5শৌর্য ভারতের তৈরি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এটি ভূমি থেকে ভূমি মিসাইল। মূলত সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য। শৌর্য মিসাইলের পাল্লা প্রায় ৭৫০ কিলোমিটার। ২০০ কেজি থেকে ১০০০ কেজি পর্যন্ত পে-লোড বহন করতে সক্ষম।