Pahalgam Terror Attack | India-Pak War Situation: ভারত-পাক সংঘর্ষ? দুই পরমাণুশক্তিধর দেশ যদি পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, কী হবে বাকি বিশ্বের? আশঙ্কা...

India-Pak War Situation After Pahalgam Terror Attack?: পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা করল জঙ্গিরা। এর জেরে অচিরেই পাকিস্তানে হামলা করবে ভারত? এই প্রশ্ন উঠছে, কারণ, প্রতিরক্ষামন্ত্রী কাশ্মীর-হামলার জবাবে পাল্টা জবাব দেওয়ার বার্তা দিয়েছেন। মোদিও অঙ্গীকার করেছেন, এই হামলার জবাব দেওয়া হবে।

| Apr 24, 2025, 01:15 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীর হামলার জবাবে পাল্টা জোরালো এবং স্পষ্ট জবাব দেওয়ার হুঁশিয়ারির বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অঙ্গীকার করেছেন, এই হামলার জবাব দেওয়া হবে। আর এসবের জেরেই অনেকের মনে প্রশ্ন উঠছে যে, তাহলে কি অচিরেই পাকিস্তানের মাটিতে হামলা করবে ভারত? পাকিস্তানকে যোগ্য জবাব দেবে?

1/7

স্তব্ধ জনজীবন, বন্ধ সব

এই প্রশ্ন যে উঠছে, তার কারণ, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারতের কিছু কড়া সিদ্ধান্তের কথা বুধবার রাতেই জানিয়েছেন।

2/7

সিন্ধু জলবণ্টনচুক্তি স্থগিত

যেমন, ১৯৬০ সালে করা সিন্ধু জলবণ্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা হচ্ছে। এবং তা স্থগিত থাকবে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং পাকাপাকিভাবে সীমান্ত পারের সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে।

3/7

আটারি বন্ধ

দ্বিতীয় হল-- সমন্বিত আটারি চেকপোস্ট (পাঞ্জাবে অবস্থিত) অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই পথ দিয়ে যারা বৈধভাবে পারাপার করেছেন তাঁরা পয়লা মে-র আগেই ফিরে যেতে পারবেন।

4/7

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

তৃতীয়টি বেশ কড়া সিদ্ধান্ত-- সার্ক দেশগুলির জন্য নির্ধারিত যে 'বিনা ভিসা প্রকল্পে'র অধীন 'বিশেষ ভিসা' নিয়ে এতদিন পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারতেন, তা আর পারবেন না তাঁরা। যে পাকিস্তানি নাগরিকদের আগেই ওই ভিসা দেওয়া হয়েছে, তা বাতিল করা হল। আর ওই বিশেষ ভিসা নিয়ে ইতিমধ্যেই ভারতে রয়েছেন যে পাকিস্তানের নাগরিকেরা, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ।

5/7

অবাঞ্ছিত পরামর্শদাতায় 'না'

এবং দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সেদেশের প্রতিরক্ষা, সেনা, বিমান ও নৌবাহিনীর যে 'পরামর্শদাতারা' রয়েছেন, তাঁদের 'পার্সোনা নন গ্রাটা', (অর্থাৎ অবাঞ্ছিত) বলে ঘোষণা করছে ভারত। এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে তাঁদের। ভারতও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনছে। দুই দেশের দূতাবাসগুলি থেকে এই পদগুলি বিলুপ্ত করা হল।

6/7

৫৫ থেকে ৩০

এমনকি, দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মীসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ১ মে-র মধ্যে ৩০-এ নিয়ে আসতে হবে! আর এ সবের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীর-হামলার জবাবে পাল্টা জোরালো জবাব দেওয়ার হুঁশিয়ারের বার্তা দিয়েছেন। পাশাপাশি মোদীও অঙ্গীকার করেছেন, এই হামলার জবাব দেওয়া হবে। 

7/7

ভারত-পাক যুদ্ধ

খুব স্বাভাবিক ভাবেই ভারতের এমন কড়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ, বৃহস্পতিবার ন্যাশনাল সিকিউরিটি কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সূত্রের খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ করার কথা আলোচনা করবে ইসলামাবাদ। আর দুদেশের এই পরিস্থিতি বিচার করেই সংশ্লিষ্ট মহল বলছে, তাহলে কি কাশ্মীর-হামলা নিয়ে দুই দেশের মধ্যে তৈরি হবে নতুন সংঘাতের আবহ, বাঁধবে যুদ্ধ?