India Pakistan tension: ইতিমধ্যেই পহেলগাম হামলার বদলায় পাকিস্তানকে 'কূটনৈটিক বয়কটে'র পথে ভারত।
1/5জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর সীমান্তে বাড়ছে উত্তেজনা। এবার কি ফের আসন্ন ভারত-পাক যুদ্ধ? এমন আশঙ্কার পিছনে একদিকে যেমন ভারতের বদলা নেওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনই দ্বিতীয় কারণ মিসাইল টেস্ট।
2/5মিসাইল টেস্ট করছে পাকিস্তান। পাকিস্তানের করাচি উপকূলে এই ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পাকিস্তান পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে বলে জানা গিয়েছে। যাতে কড়া নজর রাখছে ভারত!
3/5২২ এপ্রিল দুপুরে কাশ্মীরের পহেলগাঁওতে 'মিনি সুইৎজারল্যান্ড' বলে খ্যাত বৈসরণ উপত্যকায় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যালীলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রাণ হারান ২৬ জন পর্যটক। পুলওয়ামা হামলার পর এটাই সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা ভারতের মাটিতে।
4/5এই হামলার পর থেকেই ক্ষোভের আগুনে ফুঁসছে ভারতের কোটি কোটি দেশবাসী। পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতে পাক ভূ-খণ্ডে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি উঠেছে। ভারতের দিক কড়া পদক্ষেপ আঁচ করে নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর আকাশপথে টহল দিয়েছে পাক বায়ুসেনার যুদ্ধবিমান C-130H।
5/5ওদিকে ইতিমধ্যেই পহেলগাম হামলার বদলায় পাকিস্তানকে 'কূটনৈটিক বয়কটে'র পথে ভারত। বন্ধ করা হয়েছে আর্টারি সীমান্ত। স্থগিত করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি। ৪৮ ঘণ্টার মধ্যে পাক নাগরিকদের ভারত ছাড়তে বলা হয়েছে।