India Pakistan War Update: পহেলগাঁও হামলার বদলায় ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। ভারত প্রিসিশন অ্যাটাক করতেই পালটা হামলার চেষ্টা পাকিস্তানের। বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মুতে বিমান হামলার চেষ্টা। তারপর পাঞ্জাবের পাঠানকোট, অমৃতসর চণ্ডীগড়কেও টার্গেট। তবে পাকিস্তানের সব হামলার চেষ্টা-ই ব্যর্থ করেছে ভারত। পাকিস্তানের ৩টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ভারত। যারমধ্যে ২টি JF-17, আরেকটি F-16। একইসঙ্গে পাকিস্তানের ৫০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে ভারত। পাকিস্তানের হামলার চেষ্টার পরই রাতভর ভারতের পালটা অপারেশনে তছনছ পাকিস্তান।
1/9পাকিস্তানের ৫০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে ভারতের L-70 এবং ZU 23mm সিস্টেম। পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ করতে ভারতীয় সেনাবাহিনী মাত্র এই দুটি স্ট্র্যাটেজি-ই নেয়।
2/9যার মধ্যে রয়েছে L-70 বন্দুক, Zu-23mm সিস্টেম। ভারতের সেনার হাতে থাকা ভয়ংকর এই অস্ত্র ১ মিনিটে ৪০০০ রাউন্ডেরও বেশি গুলি ছুঁড়তে পারে।
3/9পাকিস্তান ড্রোন হামলা করতেই ভারত তার এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করে। L-70, ZSU-23-4, Shilka সিস্টেমের মতো অ্যান্টি-ড্রোন বা ড্রোন ধ্বংসকারী ব্যবস্থাগুলি সক্রিয় হয়ে ওঠে। (ছবিতে Shilka)
4/9এই অস্ত্রগুলি ড্রোন এবং নীচ দিয়ে উড়ে যাওয়া ইউএভির ঝাঁককে ধ্বংস করতে সফল। এছাড়া ভারতের S-400 ক্ষেপণাস্ত্র বা মিসাইল ধ্বংসকারী 'সুদর্শনচক্র' তো আছেই। যা ব্যর্থ করে দেয় পাকিস্তানের আকাশপথে হামলার চেষ্টা। (ছবিতে Shilka)
5/9L-70 মূলত একটি সুইডিশ ডিফেন্স সিস্টেম। ভারতের BEL এটিকে আপগ্রেড করে। এটি ৪ কিলোমিটারের মধ্যে যে কোনও লক্ষ্যবস্তুকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম।
6/9স্বল্প-পাল্লার উড়ন্ত ড্রোন ধ্বংস করতে ও যুদ্ধবিমান গুলি করে নামাতে এই L-70 ব্যবহৃত হয়। এটি রাডার অনুসারে লক্ষ্যবস্তু নির্ধারণ করে।
7/9ZU 23mm সিস্টেমটি সোভিয়েত ইউনিয়ন থেকে আনা। পুরো নাম ZU-23mm অ্যান্টি এয়ারক্রাফ্ট গান সিস্টেম। ভারতে আনার পর, এটিকে আপগ্রেড করা হয়।
8/9এই ZU-23mm-র ইলেকট্রো-অপটিক্যাল ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। যার সাহায্যে এটি নিজেই শত্রুকে ট্র্যাক করে শেষ করে দিতে পারে। লম্বা নলের মাধ্যমে এটি অনেক দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
9/9১ মিনিটে ৪০০০ গুলি চালায় এই ZU-23mm। ৪ কিলোমিটার পর্যন্ত নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে পারে।