India Pakistan Tension: ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের! প্রথম টার্গেট হতে পারে কোন কোন শহর, সম্ভাব্য নিরাপদ এলাকা-ই বা কোনগুলো...

India Pakistan tension: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা ও গণহত্যার পর থেকেই ভারত-পাকিস্তান দুদেশের মধ্যে উত্তেজনার পারদ বেড়েছে। 

| Apr 30, 2025, 10:07 PM IST
1/6

পাকিস্তান ভারতে পরমাণু হামলা করলে, নিরাপদ স্থান...

Safest places in India if Pakistan nuclear attack

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: জঙ্গিদমনে ৩ সেনাপ্রধানকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের থর মরুভূমিতে ভারত জোরদার করেছে যুদ্ধ প্রস্তুতি। তখন চুপ বসে নেই পাকিস্তানও। 

2/6

পাকিস্তান ভারতে পরমাণু হামলা করলে, নিরাপদ স্থান...

Safest places in India if Pakistan nuclear attack

পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া কূটনৈতিক অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছে। যারমধ্যে রয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেওয়া। আর ভারতের এই সিদ্ধান্তেই পালটা পাকিস্তান দিয়েছে যুদ্ধের হুঁশিয়ারি। 

3/6

পাকিস্তান ভারতে পরমাণু হামলা করলে, নিরাপদ স্থান...

Safest places in India if Pakistan nuclear attack

পাকিস্তানের কথায়, জল বন্ধ যুদ্ধেরই সামিল! বিলওয়াল ভুট্টো বলেছেন, জল বন্ধ হলে রক্তগঙ্গা বইবে। আরও একধাপ এগিয়ে গিয়ে পাক মন্ত্রীর হুঁশিয়ারি, পরমাণু যুদ্ধের। 

4/6

পাকিস্তান ভারতে পরমাণু হামলা করলে, নিরাপদ স্থান...

Safest places in India if Pakistan nuclear attack

বলাই বাহুল্য, ভারত-পাকিস্তান দুটি দেশ-ই পরমাণু শক্তিধর। এখন দুই পরমাণু দেশের মধ্যে উত্তেজনা বাড়লে প্রমাদ গোনে সারা বিশ্ব-ই। কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে হিরোশিমা ও নাসাসাকি ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে বিশ্ব।

5/6

পাকিস্তান ভারতে পরমাণু হামলা করলে, নিরাপদ স্থান...

Safest places in India if Pakistan nuclear attack

বিশেষজ্ঞরা বলছেন, যদি ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধে, তাহলে জনসংখ্যা-জনঘনত্ব ও কৌশলগত অবস্থানের দিক দিয়ে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মত মেট্রো শহরগুলি হতে পারে শত্রুপক্ষের প্রথম টার্গেট।

6/6

পাকিস্তান ভারতে পরমাণু হামলা করলে, নিরাপদ স্থান...

Safest places in India if Pakistan nuclear attack

সেই তুলনায় প্রত্যন্ত এলাকাগুলিতে যেমন ছত্তিসগড়, ঝাড়খণ্ড, ওড়িশা ও উত্তর-পূর্বে পরমাণু হামলার ঝুঁকি কম। তবে পরমাণু হামলার ক্ষতিকর তেজস্ক্রিয় প্রভাব এড়াতে পারবে না কেউ-ই।