India Squad For New Zealand ODI Series 2026: নিউ জিল‍্যান্ডের বিরুদ্ধে চমকে দেওয়া দল ভারতের! এবার একসঙ্গে ফেরানো হল ৪ মহারথীকে....

Written BySubhapam Saha
Published: Jan 03, 2026, 06:06 PM IST|Updated: Jan 03, 2026, 06:06 PM IST

India Squad For New Zealand ODI Series 2026: নিউ জিল‍্যান্ডের বিরুদ্ধে ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল ভারত। শর্তসাপেক্ষে দলে এলেন শ্রেয়স আইয়ার, এবারও মহম্মদ শামি উপেক্ষিত। 

 

India Squad For New Zealand ODI Series1/9

নিউ জিল‍্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের

অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি শনিবার, ৩ জানুয়ারি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিল। দলে একাধিক চমক। শর্তসাপেক্ষে ফিরলেন শ্রেয়স আইয়ার। রাখা হল না হার্দিক পাণ্ডিয়াকে! আর এবারও উপেক্ষিত মহম্মদ শামি!

 

Rishabh Pant In2/9

ঋষভ পন্থ ফিরলেন

জোর গুঞ্জন ছিল যে, ঋষভ পন্থ ওডিআই সিরিজ থেকে ছিটকে যাবেন। কিন্তু সেই সব খবর মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ পন্থ এবং রাহুলকে এই সিরিজে উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে। ২০২৪ সালের ৭ অগস্ট ঋষভ শেষবার দেশের জার্সিতে কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই খেলেছিলেন। 

Mohammed Siraj Returns3/9

মহম্মদ সিরাজ ফিরলেন

তিন মাস পর সাদা বলের ক্রিকেটে ফেরানো হল মহম্মদ সিরাজকে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন সিরাজ। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আসন্ন  টি-২০ বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেননি। গতবছর অক্টোবরে সিরাজ সিডনিতে শেষ ওডিআই খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 

 

Shreyas Iyer’s Availability4/9

শর্তসাপেক্ষে শ্রেয়স আইয়ার

গত অক্টোবর শেষবার দেশের জার্সিতে মাঠে দেখা গিয়েছিল শ্রেয়স আইয়ারকে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই চলাকালীন গুরুতর প্লীহার চোট পেয়েছিলেন শ্রেয়স। চোট সারিয়ে ক্রিকেটে ফেরার যাত্রা তাঁর গত ২৫ ডিসেম্বর থেকে। শ্রেয়সের খেলার বিষয়টি বিসিসিআই সিওই-এর ফিটনেস ছাড়পত্রের উপরই নির্ভরশীল।

 

Hardik Pandya Not Fit!5/9

হার্দিক পাণ্ডিয়াকে রাখা হল না!

দেশের বিশ্বকাপজয়ী স্টার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া জায়গা পেলেন না দলে। বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, 'হার্দিককে এক ম্যাচে ১০ ওভার বল করার ছাড়পত্র বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স থেকে ছাড়পত্র পায়নি। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে তাঁর কাজের ধকল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

 

Mohammed Shami Ignored6/9

মহম্মদ শামি এবারও নেই

দীর্ঘদিন জাতীয় দলে 'ব্রাত্য' মহম্মদ শামি। ২০২৩ ওডিআই বিশ্বকাপের নায়ক শেষবার দেশের হয়ে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। শামি এখন শুধুই ঘরোয়া ক্রিকেট খেলছেন। তাঁকে দলে ফেরানো নিয়ে অনেকেই সওয়াল করেছেন। কিন্তু নিউ জিল‍্যান্ডের বিরুদ্ধেও তাঁকে দলে নেওয়া হল না।

 

 India’s ODI squad7/9

নিউ জিল‍্যান্ডের বিরুদ্ধে দল

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক)*, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং ও যশস্বী জয়সওয়াল

 

 Players Who Deserved A Spot8/9

যাঁরা সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন

দেবদত্ত পাড়িক্কল, সরফরাজ খান এবং রুতুরাজ গায়কোয়াড় লিস্ট 'এ' ক্রিকেটে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁরা নিউ জিল‍্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা পাননি। যা নিয়ে প্রশ্ন উঠবেই। অনেকে এখনই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

 

New Zealand’s Tour of India 2026 (ODI Series)9/9

ভারত-নিউ জিল‍্যান্ড সূচি ও মাঠ

প্রথম ওডিআই ১১ জানুয়ারি (রবিবার) বদোদরায়, দ্বিতীয় ওডিআই ১৪ জানুয়ারি (বুধবার) রাজকোটে, তৃতীয় ও শেষ ওডিআই ১৮ জানুয়ারি (রবিবার) ইন্দোরে