Pahalgam Terror Attack | India vs Pakistan: ভারত-পাক যুদ্ধ বাঁধবে! প্রতিপক্ষ তো ধোপেই টিকবে না, ভারতের জেটের সংখ্যাই ৫১৩!
India vs Pakistan: ভারত-পাক যুদ্ধ বাঁধবে? রইল সামরিক শক্তির তুলনামূলক রিপোর্ট, দেখলেই দুধ আর জল একেবারে আলাদা হয়ে যাবে। চোখ বুলিয়ে নিন ঝলকে...
1/6
পহেলগাঁও জঙ্গি হামলা

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে গত মঙ্গলবার জঙ্গিদের হত্যালীলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন বাদে সকলেই পর্যটক। ঘটনার পরদিনই দুপুরে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন| সেখানে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ও তিন বাহিনীর প্রধান! বৈঠকের পরেই হুঙ্কার ছেড়েছেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ জানিয়েছেন, পহেলগাঁও-কাণ্ডের হত্যাকারীদেরই নয়, ষড়যন্ত্রকারীদেরও দ্রুত জোরাল জবাব দেওয়া হবে। গোট দেশ জুড়ে পাক মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে।
2/6
ভারত-পাক যুদ্ধ বাঁধবে?

'পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই' বলেই দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের। কিন্তু তাঁর বিবৃতিতে চিড়ে ভিজবে না। দুই দেশই এখন রণংদেহী মেজাজে যুদ্ধের আবহে উত্তপ্ত। যদি যুদ্ধ বাঁধে, তাহলে পাকিস্তানকে তো খুঁজেই পাওয়া যাবে না। দুই দেশের সামরিক শক্তির তুলনা করলেই ছবিটা একদম জলের মতো চোখের সামনে চলে আসবে। এই প্রতিবেদনে দেখে নিন যে কোথায় ভারত আর কোথায় প্রতিপক্ষ দাঁড়িয়ে!
photos
TRENDING NOW
3/6
প্রতিরক্ষা বাজেট

ভারতের প্রতিরক্ষা বাজেট জানলেই তো পাকিস্তানের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। চিনের পর ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ এবং পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা বাজেট ৬.৮ লক্ষ কোটি টাকা (৭৯ বিলিয়ন ডলার) নির্ধারণ করা হয়েছে। যা পূর্ববর্তী অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে ধার্য বাজেটের তুলনায় আনুমানিক ৯.৫% বৃদ্ধির প্রতিফলন। ওদিকে জানা যাচ্ছে, পাকিস্তান ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য তার প্রতিরক্ষা বাজেট ১৫৯ বিলিয়ন টাকা বাড়াবে বলেই আশা করা হচ্ছে। যার ফলে মোট বরাদ্দ ২২৮১ বিলিয়ন টাকা হবে বলে রিপোর্ট।
4/6
সামরিক শক্তি

সৈন্য সংখ্যার দিক থেকে ভারত সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। ১,৪৫৫,৫৫০ জন সক্রিয় সৈন্য। ভারতের রিজার্ভে রয়েছে আরও ১,১৫৫,০০০ সৈন্য। পাকিস্তানি সেনার সংখ্যা ৬,৫৪,০০০। ভারতে ২৫,২৭,০০০ জন রয়েছেন আধাসামরিক বাহিনীতে। সেখানে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সংখ্যা ৫,০০,০০০ । ভারতের ৪২০১টি ট্যাঙ্ক রয়েছে সেখানে পাকিস্তানের আছে ২৬২৭টি। ভারতের আছে টি-৯০ ভীষ্ম এবং অর্জুন ট্যাঙ্ক, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র থেকে পিনাকা রকেট সিস্টেমের মতো দুর্দান্ত উন্নত সিস্টেম। ভারতের ১,৪৮,৫৯৪টি সাঁজোয়া গাড়ি রয়েছে, যা পাকিস্তানের চেয়ে তিনগুণ বেশি। পাকিস্তানের স্ব-চালিত আর্টিলারি সিস্টেমের চেয়েও বেশি । দুই দেশের মধ্যে ৬৬২টির বিস্ময়কর পার্থক্য।
5/6
বিমানবাহিনী

6/6
নৌবাহিনী

বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর মিলিয়ে ভারতের বিস্তৃত সমুদ্রসীমা রয়েছে। যা অর্থনৈতিক ও নিরাপত্তা জনিত কারণেই। ওদিকে পাকিস্তানের কেবল আরব সাগর বরাবরই সমুদ্রসীমা। ভারতের নৌবাহিনী পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং বড়। ভারতের নৌবহরের সংখ্যা ২৯৩ সেখানে পাকিস্তানের ১২১! ভারতের দুটি বিমানবাহী রণতরী - আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তের সঙ্গেই আছে ডেস্ট্রয়ার, কর্ভেট, ফ্রিগেট এবং সাবমেরিনের মতো অন্যান্য প্ল্যাটফর্ম। যা ভারতকে ব্লু-ওয়াটার নৌবাহিনীতে পরিণত করেছে। যার মানে ভারত সারা বিশ্বের যে কোনোও প্রান্তে তার যুদ্ধবিমান এবং অন্যান্য মারাত্মক অস্ত্র ব্যবহার করতে পারে। পাশাপাশি নিয়ে আসতেও পারে। মার্কিন নৌবাহিনী বিশ্বের বৃহত্তম ব্লু ওয়াটার নৌবাহিনী। ভারতের ১৮টি সাবমেরিন রয়েছে যেখানে প্রতিবেশী দেশটির ৮টি। পাকিস্তানের ডেস্ট্রয়ারই নেই। পাশাপাশি পাকিস্তানের কোনও বিমানবাহী রণতরী নেই। যে কারণেই পাকিস্তান 'গ্রিন-ওয়াটার নৌবাহিনী', যা শুধু নিজের অঞ্চলেই কাজ করতে পারে।
photos