India Vs Pakistan Head To Head Record: ভারত-পাক হেড টু হেড রেকর্ড: উইকেট-ক্যাচ-জয় থেকে আরও অনেক কিছুই রইল ঝলকে...

Written BySubhapam SahaUpdated bySubhapam Saha
Published: Sep 13, 2025, 07:25 PM|Updated: Sep 13, 2025, 07:25 PM

India Vs Pakistan Head To Head Record: সংযুক্ত আরব আমিরশাহীতে চলছে এশিয়া কাপ। ভারত এবং পাকিস্তান উভয় দলই দুর্দান্ত জয়ে অভিযান শুরু করেছে। ভারত প্রথম ম্যাচে ৯ উইকেটে ইউএই-কে গুঁড়িয়ে দিয়েছিল। সেখানে পাকিস্তান ৯৩ রানে ওমানকে হারিয়েছে। রাত পোহলেই ফের ভারত-পাক মহারণ।  'মাদার অফ অল ব্যাটল'-এর আগে জেনে নিন এশিয়া কাপে কারা এতদিন রাজ করেছেন...

India Vs Pakistan Head To Head Record 1/10

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম এশিয়া কাপ হয়েছিল ২০১৬ সালে। তারপর থেকে ভারত-পাকিস্তান এই ইভেন্টে তিনবার মুখোমুখি হয়েছে। সব ম্যাচই হয়েছে দুবায়ে। ভারত দু'বার জিতেছে - প্রথমবার ২০১৬ সালে (৫ উইকেটে) এবং শেষবার ২০২২ সালে (৫ উইকেটে)। এরপর ২০২২ সালে সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তান জিতেছিল।

India Vs Pakistan Head To Head Record 2/10

এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে সর্বাধিক রানের রেকর্ড বিরাট কোহলিরই। ৩ ম্যাচে ৪৮-এর গড়ে এবং ১১১.৬২ স্ট্রাইক-রেটে ১৪৪ রান করেছেন। কিং কোহলির একটি অর্ধ-শতকও রয়েছে।

India Vs Pakistan Head To Head Record 3/10

এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে সর্বাধিক উইকেট নিয়েছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। ৩ ম্যাচে তিনি ১১-এর গড়ে ৭ উইকেট নিয়েছেন। এবং ৬.৬৯ ইকোনমিতে উইকেট পেয়েছেন।  

India Vs Pakistan Head To Head Record 4/10

এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ানের ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড রয়েছে। দুবাইতে তাঁর দলের পাঁচ উইকেটের জয়ের সময় রিজওয়ান ৫১ বলে ৭১ রান করেছিলেন।

 

India Vs Pakistan Head To Head Record 5/10

এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যান ভুবনেশ্বর কুমারেরই। ভারতীয় পেসার ২০২২ সালে গ্রুপ এ-এর একটি ম্যাচে, ভুবি ৪ ওভারে ২৬ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। যার ফলে পাকিস্তান ১৪৭ রানে অলআউট হয়ে গিয়েছিল।

 

India Vs Pakistan Head To Head Record 6/10

এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে, প্রথমবার যখন আটারির ওপারের দল জিতেছিল, তখন তারা ৫ উইকেটে ১৮২ রান তুলেছিল। এই প্রতিযোগিতায় এই দুই চিরশত্রু দেশের মুখোমুখি হওয়ার সর্বাধিক দলীয় সংগ্রহ।

 

India Vs Pakistan Head To Head Record 7/10

এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে যুগ্ম ভাবে ভারতের দীনেশ কার্তিক ও পাকিস্তানের মহম্মদ নওয়াজ সর্বাধিক ক্যাচ নেওয়ার রেকর্ড করেছেন। কার্তিক উইকেটকিপার হিসাবে ৩ উইকেট নিয়েছেন। নওয়াজের ৩ উইকেট রয়েছে নন উইকেটকিপার হিসাবে।

 

India Vs Pakistan Head To Head Record 8/10

এশিয়া কাপে ভারত ও পাকিস্তান সব সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচে মুখোমুখি হয়েছে। এই ১৯ বারের মধ্যে ভারত ১০বার জিতেছে এবং পাকিস্তান ৬বার জিতেছে। ৩টি ম্যাচ নিস্ফলা হয়েছে।

 

 

India Vs Pakistan Head To Head Record 9/10

এশিয়া কাপে ভারত ও পাকিস্তান সব সংস্করণ মিলিয়ে সর্বাধিক রানশিকারি কোহলিই। ২০১২ সালে ওডিআই ফরম্যাটে খেলা হয়েছিল। তিনি তখন করেছিলেন ১৮৩ রান। ওডিআই এবং টি-২০ আই মিলিয়ে কোহলি এই টুর্নামেন্টে ৮ ম্যাচ খেলে ৪৭৬ রান করেছেন। তালিকায় শীর্ষে তিনিই। 

 

India Vs Pakistan Head To Head Record 10/10

এশিয়া কাপে ভারত ও পাকিস্তান সব সংস্করণ মিলিয়ে সর্বাধিক উইকেটশিকারি পাকিস্তানের সইদ আজমল। তিনি শুধুই ওডিআই সংস্করণ খেলেছেন। নিয়েছেন ৮ উইকেট। তবে শুধু টি-২০ আই ধরলে হার্দিকই একে। তাঁর ঝুলিতে আছে ৭ উইকেট।