Nimisha Priya: এক নয়, ইয়েমেনে ৩ বার মৃ*ত্যুদণ্ড ভারতীয় নার্সের! নিমিশা প্রিয়ার স্বপ্নই তাঁকে ঠেলে দেয় চরম পরিণতির দিকে...
Indian nurse death sentence in Yemen: 'ব্লাড মানি'-ই বাঁচাতে পারে নিমিশাকে। ইয়েমেনের আইন অনুসারে তালাতের পরিবার যদি 'ব্লাড মানি' গ্রহণ করতে রাজি হয়, তবেই ক্ষমা পেতে পারেন নিমিশা প্রিয়া। কী এই ৮ কোটির 'ব্লাড মানি'?
|
Jul 11, 2025, 05:23 PM IST
1/7
ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুনের দায়ে ইয়েমেনে দোষী সাব্যস্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। কেরালার নার্সকে ২০১৭ সালের খুনের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের আদালত। ১৬ জুলাই ইয়েমেনের রাজধানী সানায় তাঁর ফাঁসি হওয়ার কথা। তাঁর প্রাণভিক্ষায় ইয়েমেন সরকারের সঙ্গে দর কষাকষি চলছে ভারত সরকারের। এমনকি সুপ্রিম কোর্টেও জমা পড়েছে নিমিশা প্রিয়ার প্রাণভিক্ষার আবেদন।
2/7
ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড

কেরালার পালাক্কাদ জেলার বাসিন্দা নিমিশা প্রিয়া একজন প্রশিক্ষিত নার্স। তাঁর স্বপ্ন ছিল নিজের একটি ক্লিনিক খোলার। সেই স্বপ্ন-ই তাঁকে আজ এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে। তিনি ইয়েমেনের একটি বেসরকারি হাসপাতালে চাকরি গ্রহণ করেন। ২০১১ সালে ইয়েমেনে চলে যান। সেই বছরই তিনি টমি থমাসকে বিয়ে করেন। তিনি কাতারে গাড়িচালক হিসেবে কাজ করতেন। বিয়ের পর নিমিশা ও টনি, দুজনেই ইয়েমেনে ফিরে আসেন।
photos
TRENDING NOW
3/7
ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড

তাঁদের একটি মেয়েও হয়। এরপর ২০১৪ সালে ইয়েমেনের পরিস্থিতির অবনতি শুরু হলে, টমি তাঁদের মেয়ে মিশেলকে নিয়ে ভারতে ফিরে আসেন। কিন্তু নিমিশা ইয়েমেনেই থেকে গিয়ে তাঁর ক্লিনিক খোলার স্বপ্নপূরণের সিদ্ধান্ত নেন। এইসময়ই ২০১৪- অক্টোবর নাগাদ নিমিশার সঙ্গে আলাপ হয় ইয়েমেনি নাগরিক তালাল আবদো মাহদির। তিনি নিমিশাকে ক্লিনিক খুলতে সাহায্য করার প্রতিশ্রুতি দেন।
4/7
ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড

এখন ইয়েমেনি আইন অনুসারে, ব্যবসা শুরু করার জন্য একজন বিদেশির স্থানীয় অংশীদার থাকতে হয়। সেই কারণে কাগজপত্র তৈরি ও জায়গার ভাড়া বাবাদ নিমিশা তালালকে প্রায় ৬ লক্ষ ইয়েমেনি রিয়াল দেন। কিন্তু তালাত সব কাগজপত্র হাতিয়ে নেয়। হাতিয়ে নেয় নিমিশার পাসপোর্টও। উলটে ভুয়ো বিয়ের কাগজ তৈরি করে। এই নিয়ে পুলিসে অভিযোগ করেন নিমিশা। সেই অভিয়োগের ভিত্তিতে তালাতের জেল হয়।
5/7
ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড

কিন্তু জেল থেকে ফিরে ফের নিমিশার সঙ্গেই ব্যবসা শুরু করেন তালাত। কিন্তু দিন কয়েক পর থেকেই তাঁর স্বরূপ প্রকাশ পায়। নিমিশার উপর নির্যাতন শুরু করেন তালাত। সেইসময় তালাতের কাছ থেকে পাসপোর্ট-সহ অন্যান্য নথি উদ্ধারের জন্য তালাতকে ঘুমের ইঞ্জেকশন দেয় নিমিশা। সেই ইঞ্জেকশনের ডোজ বেশি হয়ে যাওয়াতেই মৃত্যু হয় তালাতের। তখন অন্য একজন নার্সের সাহায্যে নিমিশা তালাতের দেহ টুকরো টুকরো করে একটি জলের ট্যাঙ্কে ফেলে দেন।
6/7
ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড

কিন্তু এরপর নিমিশা যখন পাসপোর্ট উদ্ধার করে ইয়েমেন ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, তখনই তাঁকে গ্রেফতার করে পুলিস। এরপর ২০২০ সালে ইয়েমেনের স্থানীয় আদালত নিমিশাকে ৩ বার মৃত্যুদণ্ড দেয়। পরে আপিলের মাধ্যমে একটি রদ হলেও বাকি দুটি মৃত্যুদণ্ড বহাল থাকে। চলতি বছর ২০২৫-এর জানুয়ারিতে ইয়েমেনের হুথি সরকার নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দেয়।
7/7
ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড

২০২৫ সালের ১৬ জুলাই নিমিশা প্রিয়ার ফাঁসির দিন ধার্য হয়। ইয়েমেনের আইন অনুসারে তালাতের পরিবার যদি নিমিশার পরিবারের দেওয়া 'ব্লাড মানি' গ্রহণ করতে রাজি হয়, তবেই ক্ষমা পেতে পারেন নিমিশা। এজন্য নিমিশার মা-পরিবার মিলে প্রায় ৮ কোটি টাকা সংগ্রহ করেছে। সেই টাকা তালাতের পরিবারকে হস্তান্তরের প্রস্তাবও দিয়েছে। কিন্তু এখনও ইয়েমেনে তালাতের পরিবারের দিক থেকে কোনও সাড়া মেলেনি।
photos