Krishnanagar Crime: কৃষ্ণনগর ছাত্রী খুনের ঘটনার মূল অভিযুক্ত দেশরাজ সিং ধরা পড়ল। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতারির পর তাকে কৃষ্ণনগর কোতয়ালী থানায় নিয়ে আসা হয়েছে।
1/7পিয়ালী মিত্র: কৃষ্ণনগরে কলেজ ছাত্রী খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। উত্তরপ্রদেশ থেকে পুলিসের জালে মূল অভিযুক্ত দেশরাজ সিং।
2/7পুলিস সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে-নেপাল সীমান্তের কাছ থেকে গ্রেফতার করা হয় দেশরাজকে। ইতোমধ্যেই দেশরাজকে কৃষ্ণনগর কোতায়ালী থানায় নিয়ে আসা হয়েছে।
3/7রবিবারই জানা গিয়েছিল, গুজরাতের জামনগর থেকে গ্রেফতার করা হয় দেশরাজের মামা কুলদীপ সিংকে। গত ২৫ অগাস্ট কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় ঈশিতা মল্লিককে।
4/7সেই ঘটনায় অভিযুক্ত তাঁরই পূর্ব পরিচিত দেশরাজ সিং। সেদিন থেকেই দেশরাজের খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। এবার সেই দেশরাজকেই অবশেষে গ্রেফতার করা হল। সম্ভবত মনে করা হচ্ছে, দেশরাজের নেপাল পালানোর প্ল্যান ছিল।
5/7জানা গিয়েছিল, অবাঙালি দেশরাজ থাকত উত্তর ২৪ পরগনা জেলার বীজপুরে। সেখানেই তার সঙ্গে ঈশিতার পরিচয় ও সম্পর্ক।
6/7সম্প্রতি নিট-এর প্রশিক্ষণ নিচ্ছিল ঈশিতা। বেশকিছুদিন ধরেই সে দেশরাজের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তাতেই বেপরোয়া হয়ে ওঠে দেশরাজ। আত্মহত্যারও হুমকি দেয়।
7/7তারপরও ঈশিতার কাছ থেকে কোনও সাড়া মেলেনি। তার পরই সম্ভবত খুনের পরিকল্পনা করে ফেলে সে। গত ২৫ অগাস্ট কৃষ্ণনগরে ঈশিতার বাড়িতে ঢুকে পর সে। এরপর সামনে একা পেয়ে ঈশিতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর।