Mohunbagan | ISL 2024-25: দ্বিমুকুট জিতে ধনবর্ষায় জেমি-দিমিরা! সোনার বুট-দস্তানা জিতলেন কারা?

Mohunbagan | ISL 2024-25: লিগের সেরা পারফরম্যান্সের জন্য গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস এবং উদীয়মান প্রতিভার পুরস্কার প্রাপ্তদের দেখে নিন এক নজরে-

Apr 13, 2025, 03:29 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিপক্ষে ২-১ গোলে মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG) আইএসএল কাপ জিতে নাটকীয়ভাবে শেষ করলো ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। লিগের সেরা পারফরম্যান্সের জন্য ক্লাব এবং ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের জন্য গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস এবং উদীয়মান প্রতিভার পুরস্কার প্রদান করা হয়-

1/9

আইএসএল চ্যাম্পিয়ন

আইএসএল কাপে চ্যাম্পিয়ন হয়ে ৬ কোটি টাকা জিতেছে মোহনবাগান। এর আগে আইএসএল শিল্ড জিতে মোহনবাগান পেয়েছে ৩.৫ কোটি টাকা। সুতরাং শিল্ড ও কাপ মিলিয়ে জেমি-দিমিরা পেলেন মোট ৯.৫ কোটি টাকা

2/9

রানার্স-আপ

runners-up

আইএসএল রানার্স বেঙ্গালুরু পেল ৩ কোটি টাকা

3/9

সেমিফাইনালিস্ট

semi-fnalists

আইএসএলে সেমিফাইনালিস্টরা ধার্য ১.৫ কোটি টাকা করে পেয়েছে

4/9

গ্রাসরুট প্রোগ্রাম

তৃণমূল স্তরে উদীয়মান খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য সেরা গ্রাসরুট প্রোগ্রামে পুরস্কৃত হল জামশেদপুর এফসি

5/9

এলিট ইয়ুথ

তরুন প্রতিভা সাফল্যের জন্য সেরা এলিট ইয়ুথ হল পাঞ্জাব এফসি

6/9

গোল্ডেন গ্লাভ

Golden glove

সর্বাধিক ক্লিন শিটধারী গোলরক্ষকের জন্য গোল্ডেন গ্লাভস পেলেন মোহনবাগান সুপার জায়ান্টের বিশাল কাইথ

7/9

গোল্ডেন বুট

Golden boot

সর্বোচ্চ গোলদাতার জন্য গোল্ডেন বুট পেলেন নর্থইস্ট ইউনাইটেড এফসির আলাউদ্দিন আজারেই 

8/9

গোল্ডেন বল

Golden Ball

আবারও তিনি লিগের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেলেন

9/9

সেরা এমার্জিং প্লেয়ার

Best Emerging Player

২০২৪-২৫ মরসুম জুড়ে অসাধারণ তরুণ প্রতিভা হিসেবে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেলেন এফসি গোয়ার ব্রিসন ফার্নান্ডেজ