Israeli Attack on Gaza | Demolition of a City: ট্রাম্পের সঙ্গে গুপ্ত আলোচনায় ইজরায়েল! হামাস-নিধনের অজুহাতে গাজা-দখল?

Israeli attack on Gaza: গাজায় ভয়াবহ বিমান হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করেছিল ইসরায়েল। হোয়াইট হাউসের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।

Apr 06, 2025, 08:24 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি ইসরায়েলি হামলায় গাজায় এক হাজারের বেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। স্থানীয় সময় শনিবার তেল আবিবের ইসরাইয়েলি কোম্পানি মেকোরোটের গাজায় জলের সরবরাহ বন্ধ করে দিয়েছে, এতে অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকাটির মোট জল সরবরাহের ৭০ শতাংশ কার্যত বন্ধ হয়ে গেছে।
 
এদিকে গাজার ভেতরে নতুন করে একটি নিরাপত্তা করিডোর তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। দক্ষিণের রাফাহ শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোরাগ করিডোর স্থাপন করেছে দেশটি। ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী, করিডোরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। বিশ্লেষকরা একে ভূখণ্ড দখলের কৌশল হিসেবে দেখছেন।

1/12

গাজ়া ভূখণ্ড

ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিশানা গাজ়া ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্ত রাফা। সেখান থেকে প্যালেস্টাইনিদের সরে যাওয়ার হুমকি দেওয়া

2/12

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মাত্র ২ মাসের মাথায় এটি দ্বিতীয় বৈঠক তাদের। স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) বৈঠকে বসবেন প্রভাবশালী দুই নেতা।

3/12

ঘরবাড়ি, হাসপাতাল ধূলিসাৎ

ঘরবাড়ি, হাসপাতাল ধূলিসাৎ করেছে। তার পর টানা হামলা চলেছে দক্ষিণে, খান ইউনিসে। 

4/12

ভূখণ্ডও গ্রাস

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরেই গাজ়ায় হানা দিয়েছিল ইজ়রায়েলি সেনা। প্রথমে বন্দুকের নলের সামনে রেখে উত্তর গাজ়া ফাঁকা করানো হয়। এর পরে স্থল অভিযানে মধ্য ভূখণ্ডও গ্রাস করেছে তারা।

5/12

বিস্ফোরণের ধাক্কা

বিস্ফোরণের ধাক্কায় আকাশে উড়ছে মরদেহ। এবার এমন বীভৎসতার সাক্ষী হয়েছে গাজা। 

6/12

অসহায় শিশু

 বোমার আঘাতে ক্ষত-বিক্ষত, ছিন্নভিন্ন মানবশরীর।

7/12

বিধ্বস্ত ভবন

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহার নয়। বিস্ফোরণে বিধ্বস্ত ভবনগুলি যেন ছবি।

8/12

নৃশংসতা, নির্মমতা

এ দৃশ্যের বর্ণনা দেয়ার সাধ্য কার? নৃশংসতা, নির্মমতা, বর্বরতা? কোনো শব্দই কি যুৎসই?

9/12

সারি সারি মৃতদেহ

মৃতদহের পর মৃতদেহ। এর শেষ কবে কেউ জানে না।

10/12

অসহায় আর্তি

আমরা শুধু সুস্থভাবে বাঁচতে চাই এই আর্তি গাজার অসহায় মানুষদের।

11/12

প্রতিবাদে মুখর মানুষ

রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সাংবাদিকের ক্যামেরায়। 

12/12

ইজরায়েলি অ্যাটাক

ইজরায়েলি অ্যাটাকের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন।