Israeli strikes Gaza: মাঝরাতে গাজার স্কুলে ইজরায়েলের এয়ার স্ট্রাইক! অন্ধকারেই চিরঘুমের দেশে ২০ শিশুসহ...

Published: Apr 04, 2025, 05:18 PM IST|Updated: Apr 04, 2025, 05:18 PM IST

Israeli strikes Gaza: ইজরায়েল বাহিনীর হামলায় অন্তত ১১২ জন প্যালেস্তাইন নিহত হয়েছেন। ইজরায়েলি বাহিনী উপত্যকার দক্ষিণাঞ্চলীয় এই শহরের দিকে অগ্রসর হচ্ছে।

1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাজা উপত্যকায় ইজরায়েল বাহিনীর হামলায় অন্তত ১১২ জন প্যালেস্তাইন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটি স্কুলে হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে, গাজার উপত্যকার অন্তত দুই–তৃতীয়াংশ জায়গায় এখন আর কোনো ‘নিরাপদ’ অঞ্চল নেই।

2/6

বিপুলসংখ্যক গাজাবাসীর আশ্রয় নেওয়া রাফাহ দখলের ঘোষণা দেওয়ার এক দিন পর ইজরায়েলি বাহিনী উপত্যকার দক্ষিণাঞ্চলীয় এই শহরের দিকে অগ্রসর হচ্ছে। ঘরবাড়ি ও আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা হাজার হাজার গাজাবাসীর শেষ আশ্রয়স্থল ছিল রাফাহ। 

3/6

জানা গিয়েছে, গতকাল বিকেলের দিকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলায় নারী, শিশুসহ ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

4/6

আর ২৪ ঘণ্টায় মৃত্যু ১১২ জনের অধিক।

5/6

ইজরায়েলি বাহিনী যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গত মাসে আবার গাজায় আগ্রাসন শুরুর পর রাফাহ দখল করতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। গাজা শহরের উত্তরের শেজায়া এলাকা থেকে বাসিন্দাদের চলে যেতে হুমকি দিচ্ছে ইজরায়েলি বাহিনী। 

6/6

গতকাল প্রাণভয়ে ওই এলাকা থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। অনেকে জরুরি জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে, অনেকে গাধার গাড়ি আবার অনেকে মোটরসাইকেল ও ভ্যানে চড়ে পালাচ্ছেন।