Purulia: স্বপ্নাদেশেই শুরু, ১৫০ বছর ধরে এখানে পুজিত হন বাসন্তী দেবী...
Purulia: দেড় শতাধিক বছর আগে বসন্ত মহামারীর কবল থেকে বাঁচতে বাসন্তী মায়ের আরাধনা শুরু করেছিলেন গ্রামবাসীরা । মায়ের আরাধনার পর রোগমুক্ত হয়েছিলেন গ্রামবাসীরা...
1/7
বসন্ত মহামারীর কবল থেকে বাঁচতে বাসন্তী মায়ের আরাধনা শুরু

2/7
পুণ্যার্থীদের ভিড়

photos
TRENDING NOW
3/7
চারদিন ধরে আমিষ খাওয়া নিষেধ

4/7
মায়ের স্বপ্নাদেশে ১৫০ বছর ধরে মায়ের আরাধনা

কথিত আছে, দেড় শতাধিক বছর আগে বসন্ত রোগের প্রকোপ দেখা দিয়েছিল পুরুলিয়া ১ নম্বর ব্লকের নদীয়াড়া গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে । আতঙ্কে গ্রামছাড়া হতে শুরু করেছিলেন গ্রামবাসীরা । গ্রামে ঘটতে থাকে নানান অঘটন। সেই সময় বাসন্তী মায়ের স্বপ্নাদেশ পেয়ে এবং এক সন্ন্যাসী বাবার পরামর্শে নদীয়াড়া গ্রামের মাঝে বাসন্তী পুজোর আরাধনা শুরু করেন গ্রামবাসীরা ।
5/7
পুরনো আচার বিধি মেনে বাসন্তী পুজোর আরাধনা

এরপরই মায়ের আরাধনার পর রোগমুক্ত হয়েছিলেন গ্রামবাসীরা। গ্রামছাড়া মানুষেরাও ধীরে ধীরে গ্রামে ফিরে আসেন । আনন্দ উৎসবে মেতে উঠেন গ্রামবাসীরা । সেই সময় থেকে এখনও পুরনো আচার বিধি মেনে বাসন্তী পুজোর আরাধনা করে আসছেন গ্রামবাসীরা । এই পুজো দেখতে ভিন জেলা তো বটেই ভিন রাজ্য থেকেও বহু পুণ্যার্থী এবং দর্শনার্থীরা ভিড় জমান পুজোর চারদিনে ।
6/7
বাসন্তী পুজোয় মনোকামনা পূরণ

আলাদা উৎসবের চেহারা নেয় গোটা গ্রাম । পুজোর চারদিনে জনপ্লাবন দেখা যায় গ্রামে। গ্রামবাসীদের বিশ্বাস, শুদ্ধ মনে বাসন্তী মায়ের আরাধনা করলে ইচ্ছা পূরণ হয় মানুষের । আর তাই বাসন্তী পুজোয় মনোকামনা পূরণ করতে ভিড় জমায় সাধারণ মানুষ । বাসন্তী পুজোর চারদিন অর্থাৎ সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত গ্রামীন যাত্রাপালা, সাংস্কৃতিক এবং ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন থাকে গ্রামে ।
7/7
চারদিন ধরে পুজো

photos