AI Viral Images by JU Student: কলকাতার হাড়কাঁপানো শীতে এমনিতেই কাবু শহরবাসী। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামা পারদে যখন জবুথবু অবস্থা, ঠিক তখনই সমাজমাধ্যমে ভাইরাল হল এক অভাবনীয় দৃশ্য। সাদা বরফে ঢেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট, অরবিন্দ ভবন, এমনকি ছাত্রছাত্রীদের আড্ডার প্রাণকেন্দ্র ক্যান্টিন ও মাঠও।
1/8জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার হাড়কাঁপানো শীতে এমনিতেই কাবু শহরবাসী। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামা পারদে যখন জবুথবু অবস্থা, ঠিক তখনই সমাজমাধ্যমে ভাইরাল হল এক অভাবনীয় দৃশ্য। ছবি- @srijitdas_ (AI-generated image)
2/8সাদা বরফে ঢেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট, অরবিন্দ ভবন, এমনকি ছাত্রছাত্রীদের আড্ডার প্রাণকেন্দ্র ক্যান্টিন ও মাঠও। ছবি- @srijitdas_ (AI-generated image)
3/8প্রথম ঝলকে দেখলে মনে হবে সুইজারল্যান্ডের কোনো শহর, কিন্তু আসলে এটি খোদ তিলোত্তমার বুকেই এক ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’। ছবি- @srijitdas_ (AI-generated image)
4/8বাস্তবে যাদবপুরে তুষারপাত হয়নি। এই অসাধারণ দৃশ্যগুলি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) কারিকুরি। এই ছবিগুলোর স্রষ্টা সৃজিত দাস, যিনি স্বয়ং যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্র। ছবি- @srijitdas_ (AI-generated image)
5/8সৃজিত তাঁর কল্পনা আর প্রযুক্তির মেলবন্ধনে তৈরি করেছেন এই পরাবাস্তব ছবিগুলি, যা ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। ছবি- @srijitdas_ (AI-generated image)
6/8ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শত শত মানুষ তা পছন্দ করেছেন। বরফে ঢাকা ক্যাম্পাস দেখে একজন নেটিজেন আবেগপ্রবণ হয়ে লিখেছেন, "যদি এমনটা সত্যি হতো!" ছবি- @srijitdas_ (AI-generated image)
7/8ছবির প্রতিটি কোণ এতটাই নিখুঁত যে, অরবিন্দ ভবনের রাজকীয়তা বা ক্যাম্পাসের গাছপালা—সবই যেন তুষারপাতে এক নতুন প্রাণ পেয়েছে। ছবি- @srijitdas_ (AI-generated image)
8/8ছবিগুলো ভাইরাল হতেই অনেক পড়ুয়া ও প্রাক্তনীর মনে প্রশ্ন জেগেছে, ক্যাম্পাসের আইকনিক ‘মিলনদার ক্যান্টিন’ কেন বাদ পড়ল? এর উত্তরে শিল্পী সৃজিত জানান, সেই মুহূর্তে জেনারেট করার মতো উপযুক্ত ছবি তাঁর কাছে না থাকায় তা অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে সামগ্রিকভাবে সৃজিতের এই এআই সৃষ্টি কলকাতার শীতের আমেজকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ছবি- @srijitdas_ (AI-generated image)