Jadavpur University Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনের পুকুর থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। জলে ডুবে মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দার। শরীরে অন্য কোনও মাদক পদার্থ ছিল কি না...
1/9শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: রাত ১০.০১ নাগাদ মেয়েটি একাই হেঁটে গিয়েছিল বাথরুমের দিকে। যেখানে ঘটনা ঘটেছে সেখানে ছিল দুটো বাথরুম। মেয়েটি গিয়েছিল প্রথম বাথরুমে।
2/9মেয়েটি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই দিকে ছুটে যায় তিন চারটে আরও মেয়ে এবং তারপরেই মেয়েটিকে উদ্ধার করতে অনেকে ছুটে যায় ওই জায়গায়।
3/9চার নম্বর গেটের সামনের তিনটি সিসি ক্যামেরাও নজর রয়েছে। অনামিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন। তাঁর বাড়ি বেলঘরিয়া নিমতা এলাকায়।
4/9রাত ১০টা ২০ নাগাদ পুকুরে তাঁকে ভাসতে দেখেন ক্যাম্পাসে উপস্থিত ছাত্রছাত্রীরা। তারপর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী কেপিসি হাসপাতালে। সেখানে অনামিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
5/9ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শরীরে বাইরে ও ভেতরে চোট ও আঘাতের চিহ্ন নেই। জলে ডুবে গিয়েছিল, যার ফলে তার ফুসফুসে জল প্রবেশ করে। তার জেরেই মৃত্যু।
6/9এমনকী পাকস্থলিতে অ্যালকোহল পাওয়া গেছে,তবে অ্যালকোহলের উপস্থিতি রয়েছে কি পরিমান,ভিসেরা পরীক্ষাতে জানা যাবে। তবে ঠিক কী ভাবে তিনি পুকুরে পড়লেন, তা স্পষ্ট নয়।
7/9এদিকে ছাত্রীর রহস্যমৃত্যু ফের বিতর্কের সৃষ্টি করেছে। ছাত্রী নিজেই পড়ে গেছেন নাকি তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে? তা নিয়েও জলঘোলা কম হচ্ছে না।
8/9ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ে প্রবেশে কড়া শাস্তির কথা বলেছে কর্তৃপক্ষ। নেশাদ্রব্য নিয়ে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
9/9প্রসঙ্গত,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চার নম্বর গেটের কাছে গৌর দাস বাউল ও তাঁর দলকে নিয়ে ‘ড্রামা ক্লাব’ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন পড়ুয়া ও প্রাক্তনীরা। অনুষ্ঠান চলাকালীনই কয়েকজন ওই ছাত্রীকে পুকুরে পারে পড়ে থাকা অবস্থায় দেখেন।