Jadavpur University Student Death: যাদবপুরের পড়ুয়ার রহস্য মৃত্যু! প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল আসল সত্য...

Published: Sep 12, 2025, 08:10 PM IST|Updated: Sep 12, 2025, 08:10 PM IST

JU student mysterious death: ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে বাড়তে থাকে উত্তেজনা। কীভাবে জলে পড়ে গেলেন তরুণী? সত্যিই কি জলে ডুবেই মৃত্যু? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ। শুক্রবার বিকেলে সামনে এল, অনামিকার প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট। 

ময়নাতদন্তের রিপোর্ট1/8

ময়নাতদন্তের রিপোর্ট

অয়ন শর্মা: বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের ক‍্যাম্পাসের ৪ নং গেটের পাশের পুকুর থেকে অচৈতন‍্য অবস্থায় উদ্ধার করা হয় তৃতীয় বর্ষের ছাত্রী ইংরেজি বিভাগের অনামিকা মণ্ডলকে। 

 

ময়নাতদন্তের রিপোর্ট2/8

ময়নাতদন্তের রিপোর্ট

তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত ঘোষণা করে হাসপাতাল। 

 

ময়নাতদন্তের রিপোর্ট3/8

ময়নাতদন্তের রিপোর্ট

ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে বাড়তে থাকে উত্তেজনা। কীভাবে জলে পড়ে গেলেন তরুণী? সত্যিই কি জলে ডুবেই মৃত্যু? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ।

 

ময়নাতদন্তের রিপোর্ট4/8

ময়নাতদন্তের রিপোর্ট

ছাত্রীটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ক্যাম্পাসেরই ঝিলপাড় থেকে৷ কীভাবে ঘটনা ঘটল পুলিসের কাছেই স্পষ্ট নয় এখনও৷ স্পষ্ট নয় কলেজ কর্তৃপক্ষের কাছেও৷

 

ময়নাতদন্তের রিপোর্ট5/8

ময়নাতদন্তের রিপোর্ট

শুক্রবার বিকেলে সামনে এল, অনামিকার প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট। 

 

ময়নাতদন্তের রিপোর্ট6/8

ময়নাতদন্তের রিপোর্ট

ময়না তদন্তকারী চিকিৎসক সূত্রে খবর, প্রথমত, শরীরে বাইরে ও ভেতরে চোট ও আঘাতের চিহ্ন নেই।

 

ময়নাতদন্তের রিপোর্ট7/8

ময়নাতদন্তের রিপোর্ট

দ্বিতীয়ত, জলে ডুবে গিয়েছিল, যার ফলে তার ফুসফুসে জল প্রবেশ করে। তার জেরেই মৃত্যু।

 

ময়নাতদন্তের রিপোর্ট8/8

ময়নাতদন্তের রিপোর্ট

পাকস্থলীতে অ্যালকোহল পাওয়া গেছে,তবে অ্যালকোহলের উপস্থিতি রয়েছে কি পরিমান,ভিসেরা পরীক্ষাতে জানা যাবে।