Jagannath Ultorath Zodiac: উলটোরথের আগেই জগন্নাথের কৃপায় খুলছে সৌভাগ্যের দরজা!‌ কোন কোন রাশির জাতকের বিপুল উন্নতি, হাতে টাকা?

Jagannath Favorite Zodiac Signs in Ulto Rath Yatra: ২৭ জুন জগন্নাথের ছিল রথযাত্রা। আগামী শনিবার ৫ জুলাই জগন্নাথের পুনর্যাত্রা তথা, উলটোরথ। সর্বত্র এই দিনটিও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। আর এই উলটোরথ নিয়ে আসছে দারুণ সুসংবাদ।

| Jul 03, 2025, 12:52 PM IST
1/7

পুণ্য উলটোরথ

২৭ জুন জগন্নাথের ছিল রথযাত্রা। আগামী শনিবার ৫ জুলাই জগন্নাথের পুনর্যাত্রা তথা, উলটোরথ। সর্বত্র এই দিনটিও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিনও যদি জগন্নাথকে দর্শন করা যায়, তবে তাঁদের মহা পুণ্য হয়। 

2/7

পুরীতেও উলটোরথ

পুরীতেও উলটোরথে মহা ধুমধাম। এ বছরও নিশ্চয়ই এর অন্যথা হবে না। যদিও পুরীতে এবারে বেশ কিছু ছন্দপতন ঘটেছে। তবুও সকলে পুনর্যাত্রার দিনটির দিকে তাকিয়ে বসে।

3/7

জগন্নাথের বিপুল কৃপা

শাস্ত্রমতে সোজা রথযাত্রা এবং উলটো রথযাত্রা-- দুটিই অত্যন্ত শুভ তিথি। যে কোনও শুভ কাজ শুরুর জন্য অত্যন্ত ভাল সময়। এমনিতেও রথ ও উল্টোরথের মাঝামাঝি সময়টি বরাবরই শুভ। এ বছর উলটোরথ পড়েছে ৫ জুলাই, শনিবার। এই মাঝের সময়টি বেশ কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ। এই সময় বেশ কয়েকটি রাশির জাতকেরা জগন্নাথের বিপুল কৃপা পাবেন। কোন কোন রাশির জাতকেরা এই সময়ে জগন্নাথের বিপুল কৃপা পাবেন? আসুন, দেখে নেওয়া যাক!

4/7

বৃষ

এই রাশির জাতক-জাতিকারা এমনিতেই ধৈর্যশীল হন, পরিশ্রমী হন, সরলও হন। জগন্নাথের বিশেষ কৃপায় তাঁদের জীবনে এই সব গুণ আরও বাড়বে। তাঁদের চিন্তায় ও কাজে স্থিতিশীলতা এবং ভারসাম্য আসবে। এঁদের মধ্যে আধ্যাত্মিক শক্তিও থাকে। যা এই সময়ে জগন্নাথের কৃপায় আরও জোরদার হবে।

5/7

কর্কট

এঁদের উপরও ঝরবে জগন্নাথের অশেষ কৃপা। শ্রীজগন্নাথের কৃপায় এঁদের মন ধীরস্থিরশান্ত হবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এঁরা বেশ এগিয়ে থাকবেন। সকলের ভালোবাসা পাবেন। সময়টা সব মিলিয়ে ভালো যাবে এঁদের। 

6/7

সিংহ রাশি

জগন্নাথদেবের কৃপায় সিংহ রাশির জাতক-জাতিকাদের এই সময়টা দারুণ ভালো যাবে। এঁদের প্রচুর আত্মবিশ্বাস থাকবে। এঁদের নেতৃত্ব দেওয়ার শক্তিও বেশি করে স্ফুরিত হবে। এঁদের সামাজিক সম্মান বাড়বে। 

7/7

তুলা রাশি

জগন্নাথের কৃপায় তুলা রাশির জাতকদেরও সময়টা ভালো যাবে। জীবনে সবকিছুই খুব ঠিকঠাক চলবে। বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে এঁরা স্থিতিশীল থাকবেন। বিভিন্ন জায়গায় এঁরা প্রশংসা পাবেন। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)