Egg Seller in Jalpaiguri: ডিম বিক্রি করে লক্ষ লক্ষ আয়! জলপাইগুড়ির যুবকের কান্ডে হইচই...

Jalpaiguri: কর্মই ফল। শহরের রাস্তার ধারে ছোট্ট জায়গার মধ্যে ফুটপাতে দাঁড়িয়েই সিদ্ধ ডিম বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করে বাজিমাত। জলপাইগুড়ির যুবকের কান্ডে হইচই।

Apr 01, 2025, 06:23 PM IST
1/6

ডিম বিক্রেতা

প্রদ্যুত দাস: সিদ্ধ ডিম বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন জলপাইগুড়ির এক যুবক। কথাটা শুনলেও অবাক লাগে কিন্তু কথাটা সত্যি।   

2/6

ডিম বিক্রেতা

জলপাইগুড়ি শহরের এই ডিম বিক্রেতা সিদ্ধ ডিম বিক্রি করে লাভবান হচ্ছেন। রোজ প্রায় ৪০০ সিদ্ধ ডিম, ডিমের অমলেট বিক্রি করে থাকেন তিনি। আর মাসে প্রায় ৫০,০০০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করছেন।  

3/6

ডিম বিক্রেতা

তাহলে বছরে তার লাভের পরিমাণ কতটা ভাবুন তো একবার। সিদ্ধ ডিম বিক্রেতা বলেন রোজ প্রায় ৪০০ পিস ডিম বিক্রি করে থাকি। যার মধ্যে রয়েছে হাঁসের ডিম, পোল্টির ডিম, লোকাল ডিম সহ ডবল ডিম সিদ্ধ সহ পাবেন ডিমের অমলেটও। 

4/6

ডিম বিক্রেতা

এটাই উপার্জনের একমাত্র আয় এই ডিম বিক্রেতার বলে জানান ডিম বিক্রেতা বিজয় বারই। তিনি আরো বলেন 'দীর্ঘ কয়েক বছর ধরে এই ডিম বিক্রির সঙ্গে আমি যুক্ত। আর সেই আয় থেকেই আমি প্রতিষ্ঠিত'। 

5/6

ডিম বিক্রেতা

'বেকার ছেলেমেয়েরা ইচ্ছে করলে এভাবে ব্যবসা করেও উপার্জন করতে পারেন। গাড়ি বাড়ি সবই আছে', বলেন ডিম বিক্রেতা। 

6/6

ডিম বিক্রেতা

রোজ বিকেল থেকে রাত পর্যন্ত এই সিদ্ধ ডিম জলপাইগুড়ি শহরে বিক্রি করে থাকেন তিনি। আর তার ডিম খেয়েও অনেক মানুষই তার প্রশংসা করেছেন। সাধুবাদ জানিয়েছেন ক্রেতারাও।