স্মার্ত সম্প্রদায় আবার একটু জটিল নিময় পালন করেন। এঁরা নিশীথকালকেই অগ্রাধিকার দেন। অষ্টমীতিথিটা কতক্ষণ থাকছে-- এটাই তাঁদের কাছে সব জরুরি। আসলে জ্যোতিষশাস্ত্রের গ্রহনক্ষত্র দিন-তিথি অনুযায়ী কখন এই মহাপুণ্যমুহূর্ত আসছে, সেটা দেখেই এঁরা ১৫, না, ১৬ অগাস্ট-- কবে জন্মাষ্টমী পালন করবেন, সেটা ঠিক করবেন।