Kalbaisakhi: আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখি! দুরন্ত ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি...

Kalbaisakhi: বিকেলে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দিল বিশেষ বিজ্ঞপ্তি।

| Apr 17, 2025, 06:07 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তীব্র গরম আজ সকাল থেকেই। সেই অবস্থায় বিকেলে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। জারি করল লাল সতর্কতা। দিল বিশেষ বিজ্ঞপ্তি। কী আছে সেই বিজ্ঞপ্তিতে? 

1/6

বইবে ঝড়

৪টে ৩৫ মিনিটে জারি হওয়া বিজ্ঞপ্তি বলছে আগামী ৩ ঘণ্টার মধ্যে ৬০- ৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইবে ঝড়। 

2/6

বৃষ্টি

সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি। 

3/6

২-৩ ঘণ্টায়

বীরভূম, পূর্ব মেদিনীপুর, হুগলি ও হাওড়ায় আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই আসছে এই ঝড়।   

4/6

দুর্যোগ

অন্য একটি বিজ্ঞপ্তি ৪টে ৫০ মিনিটে প্রকাশিত। সেটিও একই রকম দুর্যোগের কথা বলছে।  

5/6

ভয়ংকর

আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ওই দুর্যোগ।

6/6

জেলায়-জেলায়

এই ঝড়ৃবৃষ্টি ধেয়ে আসছে উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে।