Kaliya Naag: বিশাল সাপ, বহু ফণা! এ যেখানে থাকে সেখানকার জল হয়ে যায় ভয়ংকর বিষাক্ত! এই কি শ্রীকৃষ্ণের সেই...

Written BySoumitra Sen
Published: Aug 12, 2025, 03:24 PM IST|Updated: Aug 12, 2025, 03:24 PM IST
Mythological Kaliya Naag And Lord Krishna: কালীয় এক পৌরাণিক সর্প চরিত্র। বিশাল আকারের সাপ, বহু তার ফণা। যমুনা নদীর একটি অংশে বাস করত। তার বিষাক্ত প্রভাবে জল দূষিত হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করে যমুনা নদীকে বিষমুক্ত করেছিলেন, যা কালীয়নাগ দমনলীলা নামে পরিচিত।
গরুড়ের ভয়ে1/7

গরুড়ের ভয়ে

কালীয় নাগ থাকত রামাণক দ্বীপে। ভগবান শ্রীবিষ্ণুর বাহন গরুড়ের ভয়ে কালীয় একবার রামাণক দ্বীপ ছেড়ে চলে যায়। কোথায় যায় সে?

যমুনা, বৃন্দাবনের কাছে2/7

যমুনা, বৃন্দাবনের কাছে

কালীয় বৃন্দাবনের যমুনা নদীতে চলে আসে। কেননা, কালীয় জানত গরুড় কখনোই যমুনায় আসবেন না। কালীয় নাগ যমুনা নদীরই একটি অংশে বাস করত। স্থানটি বৃন্দাবনের কাছে ছিল। 

ছুঁলেই মৃত্যু3/7

ছুঁলেই মৃত্যু

কিন্তু বলা হত, কালীয় নাগের বিষাক্ত প্রভাবে যমুনা নদীর জল এতই দূষিত হয়ে গিয়েছিল যে, কোনো প্রাণী বা পাখি সেই জল পান করলে সঙ্গে সঙ্গে মরত! 

বিষমুক্ত যমুনা  4/7

বিষমুক্ত যমুনা

তখনই বৃন্দাবনকে বিপন্মুক্ত করার সংকল্প করলেন শ্রীকৃষ্ণ। তিনি কালীয় নাগের অহংকার চূর্ণ করে তাঁকে দমন করেন এবং যমুনা নদীকে বিষমুক্ত করেন। এবং তাকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে বলেন।

পাতালে?5/7

পাতালে?

বিশ্বাস, কালীয় নাগকে পাতালে নির্বাসিত করা হয়েছিল। আবার কারও কারও মতে, সে রামণক দ্বীপেই ফিরে যায় এবং সেখানেই ফের বসবাস শুরু করে। 

ফিজিতে কালীয়?6/7

ফিজিতে কালীয়?

কোথায় এই রামণক দ্বীপ? বলা হয়, এটি ফিজিতে অবস্থিত। মজা হল, স্থানীয় ফিজিবাসীরা দেগেই নামক এক সর্পদেবতায় বিশ্বাস করতেন!

কালীয় নাগের মূর্তি 7/7

কালীয় নাগের মূর্তি

ভারতে কালীয়র কিছু চিহ্ন অবশ্য আছে। মথুরার কাছে জৈতে একটি মন্দির রয়েছে যেখানে কালীয় নাগের একটি পাথরের মূর্তি দেখা যায়।