Kanchana Moitra: গরিব দম্পতিকে স্টেশনে 'হেনস্থা'! ক্ষমা চাইলেন অভিনেত্রী...সেদিন ঠিক কী ঘটেছিল?

Written ByDebasmita Das
Published: Aug 23, 2025, 06:43 PM IST|Updated: Aug 23, 2025, 06:43 PM IST

Tv Actress viral video: শিয়ালদহ স্টেশনের বাইরে হুলস্থূল! গালিগালাজ-তোলা আদায়, ভাইরাল বাঙালি অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর ভিডিয়ো। তাঁকে দেখেই বোঝাই যাচ্ছে, ভয়ংকর রেগে রয়েছেন তিনি। কিন্তু সেদিন কী হয়েছিল?

Kanchana Moitra Viral Video1/7

কাঞ্চনার ভাইরাল ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগে শিয়ালদহ স্টেশনে এক দম্পতি হেনস্থা করার ভিডিয়ো ভাইরাল হয়েছিল কাঞ্চনা মৈত্রর। এবার সেই কাজের জন্য হাতজোড় করে ক্ষমা চাইলেন অভিনেত্রী। 

Kanchana Moitra Viral Video2/7

কাঞ্চনার ভাইরাল ভিডিয়ো

সেদিন শিয়ালদহ স্টেশনের সামনে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে হাতাহাতি করতে দেখা যায়। রীতিমতো পাওনা টাকা আদায়ের জন্য, এক ব্যক্তি ও মহিলাকে ‘হেনস্থা’ করতে দেখা যায় কাঞ্চনাকে। 

 

Kanchana Moitra Viral Video3/7

কাঞ্চনার ভাইরাল ভিডিয়ো

স্টেশনের বাইরের রাস্তায় প্রচন্ড চিৎকার আর গালিগালাজ করতে শুরু করেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। অভিনেত্রীকে এক ঝলক দেখলে চেনা দায়। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেই ছবি,ভিডিয়ো।‌ 

Kanchana Moitra Viral Video4/7

কাঞ্চনার ভাইরাল ভিডিয়ো

সমাজমাধ্যমের পাতায় কাঞ্চনার ভিডিয়ো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। নেতিবাচক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। গরিবদের এ ভাবে হেনস্থা! 

Kanchana Moitra Viral Video5/7

কাঞ্চনার ভাইরাল ভিডিয়ো

বচসায় কান পাতলে শোনা যায়, ওই দম্পতি তাঁর থেকে টাকা ধার নিয়ে, তা ফেরত না দিয়েই পালাচ্ছিল। শিয়ালদহ স্টেশনে তাঁদের হাতেনাতে ধরেন অভিনেত্রী।  

Kanchana Moitra Viral Video6/7

কাঞ্চনার ভাইরাল ভিডিয়ো

  অবশেষে ক্ষমা চেয়ে সত্যিটা প্রকাশ করলেন অভিনেত্রী। আসলে এই সবটাই ছিল প্রচারের মাধ্যম। খুব তাড়াতাড়ি আসছে কাঞ্চনার নতুন বাংলা ছবি। ছবির নাম 'কপাল'। সেই ছবিতে তাঁর চরিত্রের নাম স্বপ্না মণ্ডল। 

Kanchana Moitra Viral Video7/7

কাঞ্চনার ভাইরাল ভিডিয়ো

অভিনেত্রী বললেন, ক্ষমা চাইছি। কাউকে আঘাত করতে চাইনি আমি। তবে যাঁরা আমায় ভালবাসায় ভরিয়েছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।