Kaushiki Amavasya 2025: কবে কৌশিকী অমাবস্যা? কখন পড়ছে তিথি? নিশিপালন কবে? জানুন কৌশিকীর আশ্চর্য মহিমা...

Written BySoumitra Sen
Published: Aug 21, 2025, 01:33 PM IST|Updated: Aug 21, 2025, 01:33 PM IST
Kaushiki Amavasya 2025 Date and Time: মার্কণ্ডেয় পুরাণমতে, মহিষাসুরের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ট, তখন দুর্গা মহিষাসুরকে বধ করেন। কিন্তু পরে শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে দেবতারা ফের অতিষ্ঠ হলে সকলে পার্বতীর স্মরণাপন্ন হলেন। তখন দেবতাদের রক্ষা করতে মহামায়া এক দেবীমূর্তির জন্ম দেন। তিনিই তারা।
মহিমাময় 1/7

মহিমাময়

সামনেই কৌশিকী অমাবস্যা। বহু ভক্ত এই দিনটির জন্য অপেক্ষা করেন। কেননা, দিনটির আশ্চর্য মহিমা তাঁদের কাছে। কী মহিমা?

মার্কণ্ডেয় পুরাণমতে2/7

মার্কণ্ডেয় পুরাণমতে

মার্কণ্ডেয় পুরাণমতে, মহিষাসুরের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ট ছিলেন, তখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন। কিন্তু পরে শুম্ভ- নিশুম্ভের অত্যাচারে দেবতারা ফের অতিষ্ঠ হন। 

দেবী তারার জন্ম3/7

দেবী তারার জন্ম

তখন সকলে শিবের কাছে দরবার করেন। শিব আবার পার্বতীর স্মরণাপন্ন হন। তখন দেবতাদের রক্ষা করতে মহামায়া এক দেবীমূর্তির জন্ম দেন। তিনিই তারা। 

এই তিথিতেই4/7

এই তিথিতেই

শোনা যায়, এই তিথিতেই কৌশিকী রূপে মা তারা শুম্ভ- নিশুম্ভকে দমন করেছিলেন। তন্ত্রমতে, কৌশিকী অমাবস্যার রাতকে 'তারা রাত্রি' বলা হয়। 

হিন্দু না, বৌদ্ধ 5/7

হিন্দু না, বৌদ্ধ

তবে এই তারা নিয়ে প্রচুর বিতর্কও আছে। কেননা সারস্বতমহলের দাবি-- তারা বৌদ্ধতন্ত্রের দেবী। হিন্দুরা তারাদেবীকে দশমহাবিদ্যায় স্থান দিয়ে আত্মসাৎ করেছে। সেই হিসেবে তারা দেবী হিন্দু দেবী নন, তিনি বৌদ্ধ দেবী।  

বিশুদ্ধ সিদ্ধান্ত6/7

বিশুদ্ধ সিদ্ধান্ত

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে, এবার কৌশিকী অমাবস্যার তিথি পড়ছে ভাদ্র মাসের ৫ তারিখে। সেদিন শুক্রবার। ২২ অগাস্ট। এদিন থেকেই শুরু কৌশিকী অমাবস্যা। তিথি শুরু হবে বেলা ১১ টা ৫৮ মিনিট থেকে। সেই হিসেবে শুক্রবারই অমাবস্যার নিশিপালন। অমাবস্যা তিথি শেষ হবে, পরদিন ৬ ভাদ্র, শনিবার ২৩ অগস্ট। সেদিন সকাল ১১ টা ৩৭ মিনিটে অমাবস্যা ছাড়ছে।

গুপ্তপ্রেস7/7

গুপ্তপ্রেস

গুপ্তপ্রেস পঞ্জিকামতেও ৫ ভাদ্র, শুক্রবার ২২ অগাস্টই অমাবস্যা তিথির শুরু। তিথি পড়ছে এদিন বেলা ১১ টা ৫৪ মিনিট ১৭ সেকেন্ডে। শুক্রবারই অমাবস্যার নিশিপালন। পরদিন ৬ ভাদ্র শনিবার ২৩ অগস্ট তিথি শেষ হচ্ছে। বেলা ১২ টা ২২ মিনিট ৪২ সেকেন্ডে পর্যন্ত সেদিন থাকছে অমাবস্যা। বেশির ভাগ মানুষ গুপ্তপ্রেস মতই মেনে চলেন। 

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)