Kavi Subhash Metro Station Closed: বসে যাচ্ছে স্টেশন! ভেঙে ফেলা হবে কবি সুভাষ, দুর্ভোগ এখনই মেটার সম্ভাবনা নেই...

Written ByDebasmita Das
Published: Jul 30, 2025, 12:02 PM IST|Updated: Jul 30, 2025, 12:35 PM IST

Kolkata Metro: কবি সুভাষ শুধু একটি মেট্রো স্টেশন নয় ,এটি দক্ষিণ কলকাতার এক গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্রও। এর পাশেই নিউ গড়িয়া রেল স্টেশন, যেখানে শিয়ালদহ শাখার একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন দাঁড়ায়। 

Kavi Subhas Metro Station1/8

কবি সুভাষ মেট্রো বন্ধ!

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে জটিলতা বাড়ল। কবি সুভাষ মেট্রো স্টেশনের পুরো প্ল্যাটফর্ম ভেঙে ফেলার সিদ্ধান্ত। নতুন করে তৈরি করা হবে। সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। 

Kavi Subhas Metro Station2/8

কবি সুভাষ মেট্রো বন্ধ!

শুধু এই মরশুমের বৃষ্টির জন্য নয়। গত কয়েক মাস যাবত স্টেশনের নীচের মাটি ক্রমাগত বসছে। আর তার সঙ্গে যোগ হয়েছে এবার নাগাড় বৃষ্টি । ফল হিসেবে পিলারে ভয়ংকর ফাটল। 

 

Kavi Subhas Metro Station3/8

কবি সুভাষ মেট্রো বন্ধ!

পরিস্থিতির যা তাতে পুরোটা ভেঙে নতুন করে তৈরি করা ছাড়া উপায় নেই। খতিয়ে দেখে এমনটাই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাই স্টেশনের প্ল্যাটফর্ম ,কলাম ,ছাদ পুরোপুরি ভেঙে নতুনভাবে তৈরি করার পথে মেট্রো। 

Kavi Subhas Metro Station4/8

কবি সুভাষ মেট্রো বন্ধ!

যাত্রী সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। ডাকা হল টেন্ডার। কাজের সময় ৯ মাস। 

 

Kavi Subhas Metro Station5/8

কবি সুভাষ মেট্রো বন্ধ!

কবি সুভাষের আপ অর্থাৎ দক্ষিণেশ্বরগামী প্ল্যাটফর্মে একাধিক কলাম বা পিলারে লক্ষ্যনীয় ক্র্যাক বা ফাটল দেখা দেয়। এর পূর্ণাঙ্গ পরীক্ষা এবং মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত এই স্টেশনটি যাত্রীদের জন্য ব্যবহার করা যাবে না। 

Kavi Subhas Metro Station6/8

কবি সুভাষ মেট্রো বন্ধ!

ব্লু লাইনে মেট্রো পরিষেবা শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে উভয় দিকেই চলাচল করবে। কবি সুভাষ স্টেশনে যাত্রী পরিষেবা বন্ধ থাকলেও, খালি রেকগুলি রিভার্সাল এবং রক্ষণাবেক্ষণের জন্য স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। 

Kavi Subhas Metro Station7/8

কবি সুভাষ মেট্রো বন্ধ!

বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনে একাধিক স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। আপাতত যাত্রীদের ভরসা দক্ষিণ-দিকের অন্যান্য মেট্রো স্টেশন কিংবা বিকল্প পরিবহণ ব্যবস্থা।  

Kavi Subhas Metro Station8/8

কবি সুভাষ মেট্রো বন্ধ!

সোমবার সকালবেলাতেও কোনও সমস্যা ছিল না। কিন্তু দুপুর গড়াতেই সমস্যা চালু হয়। মেট্রো স্টেশনগুলিতে ঘোষণা করা হয় আপাতত কোনও ট্রেন চলাচল করবে না কবি সুভাষ পর্যন্ত।