Vastu Tips For Prosperity: বাড়িতে রাখুন এই ৫ জিনিস, বাস্তুশাস্ত্র মতে টাকার অভাব হবে না কখনও

Published: Aug 30, 2025, 11:28 PM IST|Updated: Aug 30, 2025, 11:28 PM IST

Vastu Tips: বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছুকিছু মূর্তি, প্রতিমা বা প্রতীক রয়েছে যা লক্ষ্মীকে আটকে রাখে। এমনই ৫টি জিনিসের হদিস দিচ্ছে বাস্তুশাস্ত্র

সমৃদ্ধির জন্য কী বলছে বাস্তুশাস্ত্র1/6

ধন লাভের পথে বাধা সৃষ্টি করে কিছু বিষয়। ধন ধরে রাখার ক্ষেত্রেও সেই একই কথা খাটে। বাস্তু দিয়েছে এর সমাধান। বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছুকিছু মূর্তি, প্রতিমা বা প্রতীক রয়েছে যা লক্ষ্মীকে আটকে রাখে। এমনই ৫টি জিনিসের হদিস দিচ্ছে বাস্তুশাস্ত্র।

পিরামিড2/6

পিরামিডকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী। কোনও ধাতু বা স্ফোটিকের তৈরি পিরামিড আর্থিক সমৃদ্ধি ঘঠায় ও তা ধরে রাখতে সাহায্য করে। যারা সম্পত্তি কেনার কথা ভাবছেন তারা বাড়িতে পিরামিড রাখতে পারেন।

কচ্ছপ3/6

এই মূর্তি নেগেটিভ এনার্জিকে সরিয়ে পরিবারে পজিটিভ এনার্জি বাড়ায়। বাড়ি বা কাজের জায়গায় কচ্ছপের মূর্তি রাখলে পরিবারের সম্পদ বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী কচ্ছপকে সম্পদ, ধৈর্য ও দীর্ঘায়ুর প্রতীক বলে মনে করা হয়।

পেঁচা4/6

পেঁচাকে অত্যন্ত শুভ বলে মনে করে বাস্তুশাস্ত্র। এটি এমনিতেই লক্ষ্মীর বাহন। এটি রাখলে ঘরে লক্ষ্মী আসে ও তা স্থায়ী হয় বলেই মনে করে বাস্তুশাস্ত্র। লক্ষ্মীর আশীর্বাদে দ্রুত সম্পত্তি লাভের সম্ভাবনা বাড়ে।

কামধেনু5/6

আর্থিক সমৃদ্ধি ও আশীর্বাদের প্রতীক কামধেনু। বাস্তুশাস্ত্র মতে এটি সুখ বাড়ায়, শান্তি নিয়ে আসে, সম্পদ বৃদ্ধি করে। জীবনে উন্নতির গতি বাড়ায়।

হাতির মূর্তি6/6

বাস্তুশাস্ত্রে হাতিকে শক্তি, সমৃদ্ধি, সম্পদ ও খ্যাতির প্রতীক বলে মনে করা হয়। আর্থিক সমৃদ্ধি বজায় রাখতে বাড়িতে পিতল বা রুপোর হাতিমূর্তি রাখা যেতে পারে। এতে আয়ের রাস্তা খোলে, পরিবারে শান্তি বজায় রাখে।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)