Ketu Gochar: পরম রহস্যময় চরম মায়াবী 'পাপী' কেতুর কৃপায় সংসারে উথলে উঠবে সুখ, পকেটে উপচে পড়বে টাকা! মাটিতে পা পড়বে না এঁদের...

Written BySoumitra Sen
Published: Jul 08, 2025, 03:03 PM IST|Updated: Jul 08, 2025, 03:03 PM IST
Ketu Gochar in Purva Phalguni Nakshatra in July: ৬ জুলাই থেকে শুরু হয়েছে। ২০ জুলাই এই প্রক্রিয়া শেষ হবে। আর এই পর্বেই তাঁর আশীর্বাদে বেশ কয়েকটি রাশির দারুণ শুভ সময়। কে তিনি?
পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 1/7

পূর্ব ফাল্গুনী নক্ষত্রে

তিনি ছায়াগ্রহ পরম মায়াবী কেতু। কেতু এবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করতে শুরু করেছেন। 

১৮ মাস অন্তর2/7

১৮ মাস অন্তর

হিন্দু জ্যোতিষশাস্ত্রে কেতু খুবই গুরুত্বপূর্ণ। এঁকে ছায়া গ্রহ বলা হয়। কেতুকে মায়াবী এবং পাপী গ্রহ হিসেবেও বিবেচনা করা হয়। কেতু প্রতি ১৮ মাস অন্তর তাঁর রাশি পরিবর্তন করেন। 

আধ্যাত্মিকতা3/7

আধ্যাত্মিকতা

কেতু ব্যক্তির মন-মানসিকতা এবং আধ্যাত্মিক জীবনের উপর গভীর প্রভাব ফেলেন। 

হতাশা-বিতৃষ্ণা4/7

হতাশা-বিতৃষ্ণা

কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা দেখা দেয়, হতাশা তৈরি হয়, জীবনের উপর বিতৃষ্ণা দেখা দিতে পারে। কিন্তু এহেন কেতুই এবারে কয়েকটি রাশিকে একেবারে তুঙ্গে তুলে ধরতে চলেছেন। কাদের কাদের?

বৃষ5/7

বৃষ

বৃষ রাশির জাতকেরা এই সময়ে আকস্মিক অর্থলাভ করতে পারবেন। এঁরা কর্মস্থলে এঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকবেন এই সময়ে। বেতনবৃদ্ধি ঘটতে পারে। ব্যবসায়ীদেরও প্রচুর উন্নতি। সুখসমৃদ্ধি ঝরে-ঝরে পড়বে। নানা রকম প্রাপ্তিযোগ ঘটবে। আগের কোনও বিনিয়োগ থেকে লাভবান হবেন। সঞ্চয় বাড়বে। 

তুলা6/7

তুলা

তুলা রাশির জন্যও কেতুর এই নক্ষত্র পরিবর্তন দারুণ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে। গাড়িবাড়ি বা কোনও সম্পত্তি কেনার যোগ। চাকরিপ্রাপ্তির যোগ আছে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। ব্যক্তিগত প্রয়াসগুলি সফল হবে। হঠাৎ অর্থলাভ। 

কুম্ভ7/7

কুম্ভ

কেতুর নক্ষত্র পরিবর্তনে দারুণ ভালো সময়েহর মধ্যে দিয়ে যাবেন কুম্ভ রাশির জাতকেরাও। সংসারে উথলে উঠবে সুখ। যাঁরা শিল্পকলার সঙ্গে যুক্ত তাঁদের সময় ভালো যাবে। এঁরা এই সময়ে সঞ্চয় করতে পারবেন। এঁরা এঁদের কাজের স্বীকৃতি পাবেন। 

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)