KKR Captain For IPL 2026: শাহরুখের জন্মদিনে KKR-এ ব্লকবাস্টার এন্ট্রি, চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী সুপারস্টারই কলকাতার নেতা!

Written BySubhapam Saha
Published: Nov 02, 2025, 05:29 PM IST|Updated: Nov 02, 2025, 05:30 PM IST


KKR Captain For IPL 2026: ৬০ বছরে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর এই বিশেষ দিনে তাঁর কেকেআর ভক্তদের দিলেন দুর্দান্ত চমক। রিপোর্ট বলছে আগামী মরসুমে কেকেআরের নেতা হচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী এই সুপারস্টার

 

KKR Captain For IPL 20261/10

২০২৬ আইপিএলে কেকেআরের নেতা

রোহিত শর্মাকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্স সাফ জানিয়ে দিয়েছে তাদের সম্পদকে ছাড়ার কোনও প্রশ্নই নেই। কিন্তু রোহিতকে না পেয়ে আর কী থাকবে কেকেআর? এবার তারা ভারতীয় দলের মহারথীকে নিতে মরিয়া। সূত্রের খবর তিনিই নেতৃত্ব দেবেন কলকাতার।

 

KKR Captain For IPL 20262/10

২০২৬ আইপিএলে কেকেআরের নেতা

রিপোর্ট বলছে, দিল্লি ক্যাপিটালস (ডিসি) ও রাজস্থান রয়্যালস (আরআর) সম্ভবত সঞ্জু স্যামসনকে জড়িয়ে খেলোয়াড় বিনিময়ের বিষয়টি বিবেচনা করবে। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর-কেকেআর নাকি টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটার কেএল রাহুলকে নিতে চলেছে। 

 

KKR Captain For IPL 20263/10

২০২৬ আইপিএলে কেকেআরের নেতা

রাহুল ওপেনার হিসেবে খেলতে পারেন আবার মিডল অর্ডারও সামলাতে পারেন। ২০২৫ সালের আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে দু'টি ভূমিকাই পালন করেছিলেন। ১৩ ম্যাচে ৫৩৯ রান করেছিলেন ৫৩.৯ গড়ে। রাহুলের স্ট্রাইক রেট ছিল ১৪৯.৭২। তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরিও করেছেন।

 

KKR Captain For IPL 20264/10

২০২৬ আইপিএলে কেকেআরের নেতা

কেকেআরের আইপিএল ২০২৫ মরসুম ভুলে যেতে চাইবে। ১৪ ম্যাচে মাত্র ৫ ম্যাচ জিততে পেরেছিল কেকেআর। ১০ দলীয় লড়ায়ইে টেবিলে আট নম্বরে শেষ করেছিল তারা। অধিনায়ক রাহানেও তথৈবচ। ২০২২-২০২৪ পর্যন্ত রাহুল ছিলেন লখনউ সুপার জায়ান্টসে। দিল্লি ১৪ কোটি টাকায় দলে নিয়েছে তাঁকে।

 

KKR Captain For IPL 20265/10

২০২৬ আইপিএলে কেকেআরের নেতা

ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব থেকে রাহানে সরে দাঁড়িয়েছেন। এবং কেকেআরকে এখন আসন্ন মরসুমের জন্য একজন নতুন নেতা নির্বাচন করতে চাইছে। ৮ ম্যাচে মাত্র ১৫২ রান করা কুইন্টন ডি ককের দুর্বল ফর্মের পর তাঁদের একজন নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটারও প্রয়োজন। 

 

KKR Captain For IPL 20266/10

২০২৬ আইপিএলে কেকেআরের নেতা

নতুন হেড কোচ অভিষেক নায়ারের নেতৃত্বে কেকেআর বড় সংস্কারের মধ্য দিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। রাহুলের আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তিনি পিবিকেএস এবং এলএসজি-র অধিনায়কত্ব করেছেন। কেকেআরের নতুন কোচ নায়ারের সঙ্গেও রাহুলের ঘনিষ্ঠ সম্পর্ক।

 

KKR Captain For IPL 20267/10

২০২৬ আইপিএলে কেকেআরের নেতা

২০২৪ সালে কেকেআরকে ট্রফি দেওয়া অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছিল। পঞ্জাব কিংস তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল এবং পিবিকেএসকে ফাইনালে তুলেছেন শ্রেয়স। ফলে নেতা রাহুলই হতে পারেন কেকেআরের ট্রাম্প কার্ড।

 

KKR Captain For IPL 20268/10

২০২৬ আইপিএলে কেকেআরের নেতা

নিলামে কেকেআর সমালোচনার মুখেও পড়েছে। তারা আরটিএম কার্ড খেলে ভেঙ্কটেশ আইয়ারকে ধরে রাখতে ২৩.৭৫ কোটি খরচ করেছে এবং রাহানেকে অধিনায়কত্ব হস্তান্তর করে। রাহানের নেতৃত্বের ধরণ পুরনো বলে মনে করা হচ্ছে এবং ভেঙ্কটেশ প্রভাব ফেলতে পুরোপুরি ব্যর্থ হন। কেকেআর এখন ভেঙ্কটেশকে ছাড়তে পারলে বাঁচে...

 

KKR Captain For IPL 20269/10

২০২৬ আইপিএলে কেকেআরের নেতা

সংবাদসংস্থা এএনআই-এর সাংবাদিক বিপুল কাশ্যপ জানিয়েছেন যে, কেকেআর নতুন মরসুমে রাহুলকে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখছে। কেকেআর এমন একজন শীর্ষ-অর্ডার উইকেটরক্ষক-ব্যাটসম্যান খুঁজছে, যিনি আইপিএল ২০২৫-এ প্লেঅফে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পর দলের নেতৃত্বও দিতে পারেন।

 

KKR Captain For IPL 202610/10

২০২৬ আইপিএলে কেকেআরের নেতা

দিল্লি ক্যাপিটালস এই চুক্তিতে রাজি নাও হতে পারে কারণ তারা বিনিময়ে কেকেআরেরে থেকে কোনও মূল্যবান খেলোয়াড় নাও পেতে পারে। কেকেআর তাদের ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে বিবেচিত রিঙ্কু সিংকে ছেড়ে দিতে রাজি নয়। তারা তরুণ অঙ্গকৃষ রঘুবংশীকেও ট্রেড করতে চায় না। অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন এক দশকেরও বেশি সময় ধরে দলের অংশ। ফলস্বরূপ, কলকাতার কাছে খুব বেশি শক্তিশালী বাণিজ্য বিকল্প নেই।