Gold Price: অনেকে ধনতেরাসে সোনা কেনেন। ফলে সোনার দামের উপরে নজর অনেকেরই
1/6নতুন জিএসটির হার ঠিক হওয়ার পর অনেকে মনে করেছিলেন সোনার দাম কিছুটা কমবে। তা কিন্তু হয়নি। কিন্তু অনেকে ধনতেরাসে সোনা কেনেন। ফলে সোনার দামের উপরে নজর অনেকেরই।
2/6কয়েকদিন ধরেই সোনার দামে বেশ গোলমেলে ভাব লক্ষ্য করা যাচ্ছে। গতকালের দামের থেকে আজ ২৪ ক্য়ারেট, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম খুব সামান্যই বেড়েছে।
3/6কলকাতায় আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১১৫৭০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১০৬০৬ টাকা এবং ১৮ ক্য়ারেট ১০ গ্রাম সোনার দাম ৮৬৭৮ টাকা।
4/6দিল্লিতে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ১১৫৮৫ টাকা, ২২ ক্য়ারেটের সোনার দাম ১০৬০৬ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ৮৬৯৩ টাকা।
5/6মুম্বইয়ে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১১৫৭০ টাকা, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১০৬০৬ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ৮৬৭৮ টাকা।
6/6উল্লেখ্য়, ৩০০ বেশি পণ্যে জিএসটি কমলেও সোনার উপর জিএসটির হার একই থাকছে। কেনা সোনার উপর জিএসটি ৩ শতাংশ। সেই সোনার গহনা তৈরি করতে গেলে মেকিং চার্জের উপরে জিএসটি ৫ শতাংশ।