SIM Active on Your Aadhaar: জেনে নিন আপনার আধার নম্বর চলছে কটি সিম কার্ড। যদি অপরিচিত সিম চলে তা বন্ধ করে দিন। কীভাবে দেখবেন?
1/6আপনি হয়তো জানেন না অথচ আপনার আধার নম্বর দিয়ে চলছে অসংখ্য সিম কার্ড। ওইসব সিম কার্ড দিয়ে হয়তো চলছে জালিয়াতিও। একসময় আচমকাই হয়তো পড়ে যেতে পারেন বিপদে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আগে থেকেই জেনে নিন আপনার আধার নম্বর চলছে কটি সিম কার্ড। যদি অপরিচিত সিম চলে তা বন্ধ করে দিন। কীভাবে দেখবেন?
2/6যেতে হবে কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন পোর্টাল TAFCOP portal-এ। লগ ইন করতে হবে https://tafcop.sancharsaathi.gov.in সাইটে গিয়ে।
3/6হোম পেজে যে মোবাইল নম্বরটি আধারে দেওয়া রয়েছে সেটি দিন। ক্লিক করুন Request OTP-তে।
4/6মোবাইলে একটি ওটিপি যাবে। সেটি নির্দিষ্ট জায়গায় দিন। আইডেন্টিটি ভেরিফাই করে নিন।
5/6আইডেনটিটি ভেরিফিকেশনে পরই দেখতে পাবেন আপনার আধার নম্বরে কটি সিম কার্ড চালু রয়েছে।
6/6ওইসব নম্বরের মধ্যে যদি দেখেন কোনও একটি নম্বর আপনি ব্য়বহার করেন না অথচ আপনার নামে চালু রয়েছে সেটি বিরুদ্ধে আপনি কমপ্লেই করুন। আর পোর্টালের মাধ্যমেই ওই নম্বর বন্ধের আবেদন করুন। ওই আবেদন করার পর আপনি একটি রেফারেন্স নম্বর পাবেন। সেটি যত্ন করে রেখে দিন।