Subhanshu Shukla Insurance Policy: পাচ্ছেন না অতিরিক্ত বেতন, কিন্তু শুভাংশু শুক্লার মহাকাশ-বিমার অংক শুনলে মাথা ঘুরে যাবে! ISS-এ কী কাজ করছেন ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন?

Subhanshu Shukla news: মহাকাশে শুভাংশু শুক্লা কী নিয়ে গবেষণা করছেন? কী কাজ করছেন? তাঁর এই ১৪ দিনের সফরের জন্য কত টাকার বিমা?

| Jul 05, 2025, 04:38 PM IST
1/10

মহাকাশে শুভাংশু শুক্লার বিমা

Subhanshu Shukla in Space Insurance Policy and Work

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয় ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন শুভাংশু শুক্লা। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার এই মিশনের সম্পূর্ণ খরচ বহন করছে NASA ও ISRO।    

2/10

মহাকাশে শুভাংশু শুক্লার বিমা

Subhanshu Shukla in Space Insurance Policy and Work

মিশনের জন্য নাসা ও ইসরো যৌথভাবে প্রায় ৫৪৮ কোটি টাকা খরচ করছে। তবে এই বিশাল বাজেট সত্ত্বেও শুভাংশু শুক্লাকে NASA বা ISRO থেকে কোনও পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। কোনও বিশেষ বা ব্যক্তিগত পারিশ্রমিক পাচ্ছেন না শুভাংশু।  

3/10

মহাকাশে শুভাংশু শুক্লার বিমা

Subhanshu Shukla in Space Insurance Policy and Work

শুধুমাত্র ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন হিসেবেই বেতন পাবেন তিনি। তবে বেতন না পেলেও ১৪ দিনের এই মহাকাশ সফরের জন্য শুভাংশু শুক্লার নামে করা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকার বিমা!   

4/10

মহাকাশে শুভাংশু শুক্লার বিমা

Subhanshu Shukla in Space Insurance Policy and Work

১৪ দিন ধরে শুভাংশুদের থাকার কথা নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এজন্য ভারতের পক্ষ থেকে শুভাংশু শুক্লার নামে সর্বোচ্চ ২০০ কোটি টাকার বিমা করানো রয়েছে।  

5/10

মহাকাশে শুভাংশু শুক্লার বিমা

Subhanshu Shukla in Space Insurance Policy and Work

অপরদিকে নাসার পক্ষ থেকেও একটি বিমা করানা হয়েছে। সেখানে টাকার পরিমান ৬০ মিলিয়র ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। অর্থাৎ সবমিলিয়ে প্রায় ৭০০ কোটির বিমা।   

6/10

মহাকাশে শুভাংশু শুক্লার বিমা

Subhanshu Shukla in Space Insurance Policy and Work

এখন প্রশ্ন হচ্ছে, মহাকাশে যাওয়ায় কেন এত কোটি কোটি টাকার বিমা? আসলে, মহাকাশে যাওয়ার ক্ষেত্রে মানুষের জীবনের ঝুঁকি থাকে সবথেকে বেশি। তাই নিয়ম অনুযায়ী, যে বিমাটি করা হয়ে থাকে, তার দামও হয় সবথেকে বেশি।   

7/10

মহাকাশে শুভাংশু শুক্লার বিমা

Subhanshu Shukla in Space Insurance Policy and Work

সেখানে পলিসি থাকে ৪০ কোটি টাকার। আর ব্যক্তির জীবনের দাম ধরা হয় ১৬০ কোটি টাকা। যে হিসেবে শুভাংশু শুক্লার জন্য ভারতের পক্ষ থেকে করা হয়েছে ২০০ কোটি টাকার বিমা।   

8/10

মহাকাশে শুভাংশু শুক্লার বিমা

Subhanshu Shukla in Space Insurance Policy and Work

মিশন শুরু হওয়া থেকে শুরু করে মিশন শেষ পর্যন্ত সময়কালে মহাকাশচারীর মৃত্যু বা গুরুতর কোনও চোট এই বিমার আওতায় থাকে। মহাকাশযানের ভিতর যদি কোনও সমস্যা হয়, মহাকাশচারীর কোনও সমস্যা হলে, বিমার আওতায় সেটিও থাকে। সমস্ত ধরণের দুর্ঘটনার বিমা করা হয়ে থাকে।  

9/10

মহাকাশে শুভাংশু শুক্লার কাজ

Subhanshu Shukla in Space Insurance Policy and Work

প্রসঙ্গত, মহাকাশে শুভাংশু শুক্লা মহাকাশে ডায়াবিটিস নিয়ে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করবেন। মহাকাশে কি ইনসুলিন ইঞ্জেকশন কাজ করে? ব্লাড সুগার কতটা ওঠানামা করে ইত্যাদি বিষয়ে পরীক্ষা চালাবেন।   

10/10

মহাকাশে শুভাংশু শুক্লার কাজ

Subhanshu Shukla in Space Insurance Policy and Work

সেইসঙ্গে ভারতের শুভাংশু শুক্লা মহাকাশে একটি 'ব্রেইন-কম্পিউটার' তৈরির চেষ্টাও করবেন। যার লক্ষ্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো মাইক্রোগ্র্যাভিটিতে থাকাকালীন মহাকাশচারীরা তাঁদের মস্তিষ্কের সংকেত বা সিগন্যাল ব্যবহার করে কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিনা তা দেখা।