Shravana Somvar 2025: শ্রাবণের সোমবার তো পালছেন, কী রঙের পোশাকে শিবের মাথায় জল ঢালতে হয়, জানেন তো? না হলে কিন্তু সবই বৃথা...

Written BySoumitra Sen
Published: Aug 10, 2025, 01:31 PM IST|Updated: Aug 10, 2025, 01:39 PM IST

Shravana Somvar 2025 Rituals: শ্রাবণের সোমবারের জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকেন শিবভক্তেরা। ভক্তিভরে পুজো অর্চনা করেন মহাদেবের। কিন্তু বেশ কিছু বিষয়ে তাঁরা উদাসীন থাকেন।

শ্রাবণের সোমবার1/7

শ্রাবণের সোমবার

শ্রাবণের সোমবার ভক্তদের কাছে খুবই আদরণীয় ব্রত। সারা বছর তাঁরা এই সময়টির জন্য অপেক্ষায় থাকেন। প্রতি বছর শ্রাবণে ভক্তিভরে পুজো অর্চনা করেন মহাদেবের। 

ভক্তের উদাসীনতা2/7

ভক্তের উদাসীনতা

কিন্তু পুজো করতে গিয়ে বেশ কিছু বিষয়ে ভক্তেরা উদাসীন থাকেন। এতে তাঁদের পুজো পূর্ণ হয়। পুজোর ফলও পূর্ণ হয় না। এদিকে চ্যুতি ঘটলে ক্রুদ্ধ হন শিব!

আমিষ-নিরামিষ3/7

আমিষ-নিরামিষ

যেমন, আমরা সকলেই জানি, এই পুরো সময়টা জুড়ে নিরামিষ খাওয়া বিধি। কিন্তু শুধু নিরামিষ খেয়েই চুপ করে বসে থাকলে হবে না। রয়েছে আরও খুঁটিনাটি নিয়মকানুন। যেমন, শ্রাবণের সোমবারে নিরামিষ হলেও কোনও ভাবেই খাওয়া চলবে না কোনও ধরনের শাক এবং বেগুন। খাওয়া চলবে না দুধও!  

বিশেষ অর্পণ4/7

বিশেষ অর্পণ

সোমবারের পুজোর সময় শিবকে বিশেষ কী অর্পণ করতে হয় সেটাও অনেকে ভালো করে জানেন না। এরও আছে কিছু বিশেষ নিয়ম।

অভিষেকবিধি5/7

অভিষেকবিধি

যেমন, প্রথম সোমবারে শিবকে আতপ চাল অর্পণ করা বিধি। দ্বিতীয় সোমবারে মহাদেবকে সাদা তিল নিবেদন করা উচিত। তৃতীয় সোমবারে মহাদেবের অভিষেকে দিতে হয় মুগ ডাল। চতুর্থ সোমবারে শিবকে যব ও ছাতু অর্পণ করাই বিধি।

ভক্তির রঙ 6/7

ভক্তির রঙ

এবার আসি পোশাকের রঙের প্রসঙ্গে। শ্রাবণ মাসে শিবের পুজোয় পরতে হয় সবুজ রঙের শাড়ি। হাতে পরতে হয় সবুজ কাচের চুড়ি, জল ঢালার সময়ে হাতে যেন মেহেন্দি পরা থাকে! কপালে পরতে হয় সবুজ টিপ! কী হয় এতে? 

শিবের অপার কৃপা!7/7

শিবের অপার কৃপা!

এই পোশাকবিধি বা সাজগোজ মেনে শিবের মাথায় জল ঢাললে শিব খুবই খুশি হন, শিবের অপার কৃপা মেলে। সংসারের বিপুল উন্নতি হয়। স্বামী সন্তানের মঙ্গল হয়। সংসারে দুঃখকষ্ট থাকে না। শিবের কৃপালাভই শাওন ব্রত পালনে লক্ষ্য। তাই, এ সময়ে এমন কিছু বিধি মেনে চলা ভালো, যাতে শিব তুষ্ট হন এবং কৃপা বর্ষণ করেন ভক্তদের মাথায়। এমন কিছু করা উচিত নয়, যাতে শিবের ক্রোধের উৎপত্তি হয়।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)