Koel Mullick's Daughter: ২০২৪ সালে দেবীপক্ষে দ্বিতীয় বার সন্তানসম্ভবা হওয়ার সুখবর শুনিয়েছিলেন অভিনেত্রী। ডিসেম্বরে কোয়েলের কোল আলো করে আসে তাঁর কন্যা। সপ্তমীতে প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবারের মতো এবছর মল্লিক বাড়ির পুজোয় মেতেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
২০২৪ সালে দেবীপক্ষে দ্বিতীয় বার সন্তানসম্ভবা হওয়ার সুখবর শুনিয়েছিলেন অভিনেত্রী। ডিসেম্বরে কোয়েলের কোল আলো করে আসে তাঁর কন্যা।
সপ্তমীতে প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। সপরিবারে সেজেছেন হলুদ পোশাকে।
মায়ের কোলে ছোট্ট কাব্য, হাসি মুখে পোজ দিয়েছে মায়ের সঙ্গে। মা-মেয়ের সঙ্গেই ছিলেন বাবা নিশপাল সিং রাণে ও কাব্য বড়দাদা কবীর।
ছোট্ট কাব্যকে প্রথম বার দেখে উচ্ছ্বসিত নায়িকার অনুরাগীরা। অনেকেই লিখেছেন কাব্যকে দেখতে হুবহু তার দাদা কবীরের মতো দেখতে।
প্রতিবারই কোয়েলের সঙ্গে মল্লিকবাড়িতে দেখা মেলে কবীরের। এবার সেই পুজোয় যোগ দিল ছোট্ট কাব্য়ও।