Salil Chowdhury: জন্মশতবর্ষে সলিল, বিশেষ প্রদর্শনীতে কিংবদন্তির ব্যবহৃত বাদ্যযন্ত্র থেকে হাতে লেখা গান...

Salil Chowdhury: 'আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবর্ষ কমিটি' আয়োজন করছে চারদিনব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের, যার শীর্ষনাম: 'জীবন উজ্জীবন'। চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন...

Apr 04, 2025, 02:02 PM IST
1/7

সলিল চৌধুরী জন্মশতবর্ষ

 Salil Chowdhury birth centenary

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সলিল চৌধুরী জন্মশতবর্ষ উপলক্ষে চিত্রপ্রদর্শনী ও আলোচনা। 

2/7

জীবন উজ্জীবন

Life inspiration

'আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবর্ষ কমিটি' (ASCBCS) আয়োজন করছে চারদিনব্যাপী এক বিশেষ অনুষ্ঠানের, যার শীর্ষনাম: 'জীবন উজ্জীবন'।  কিংবদন্তী  সঙ্গীতস্রষ্টা ও কবি সলিল চৌধুরীর জন্মশতবর্ষে তাঁকে স্মরণ ক'রে আয়োজিত হয়েছে  চিত্রপ্রদর্শনী ও আলোচনাসভা কলকাতার সেন্টার ফর ক্রিয়েটিভিটি (KCC), ৭৭৭ আনন্দপুর, ই এম বাইপাস, কলকাতা - ৭০০১০৭, ২রা এপ্রিল থেকে ৫ই এপ্রিল, ২০২৫।    

3/7

প্রদর্শনী উদ্বোধন করেন

Inaugurated the exhibition

চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ পবিত্র সরকার ২ এপ্রিল ২০২৫।  

4/7

মহোৎসবে যোগ দেন

Join the festival

এই মহোৎসবে আমাদের সঙ্গে যোগ দেন সাহিত্য, সঙ্গীত ও চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব যথা শমীক বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, স্বপন বসু, জ্যোতিশঙ্কর রায়, দেবশঙ্কর রায়, প্রিয়দর্শী চক্রবর্তী এবং নির্মাল্য হামটু দে। এছাড়াও উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির মাননীয় সদস্যরা, যথা- গৌতম ঘোষ, ইন্দ্রাণী সেন, অধ্যাপক গৌতম ঘোষ, শুভ দাশগুপ্ত, মনোময় ভট্টাচার্য, বুদ্ধদেব গাঙ্গুলী অমিত বন্দ্যোপাধ্যায়, রকেট মণ্ডল, সঞ্জয় চৌধুরী, অর্ণা শীল, শ্রীকান্ত আচার্য এবং অন্তরা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মধুমিতা বসু। 

5/7

এই প্রদর্শনীর বিশেষ আকর্ষণ

 The special attraction of this exhibition

সলিল চৌধুরীর হাতে লেখা গান ও পাণ্ডূলিপি এবং তাঁর ও অন্যান্য কিংবদন্তি শিল্পীদের বিরল আলোকচিত্র,সলিল চৌধুরীর পাওয়া বিভিন্ন সম্মাননা ও পুরস্কার;সলিল চৌধুরী ব্যবহার করা নানান বাদ্যযন্ত্র, যা ব্যবহৃত হয়েছে তাঁর সুরসৃষ্টিতে; বিভিন্ন চলচ্চিত্রের রেকর্ড, রেকর্ড কভার, বুকলেট এবং পোস্টার; সলিল চৌধুরীর ব্যবহার-করা ব্যক্তিগত জিনিসপত্র এবং তাঁর স্বহস্তে আঁকা ছবি। 

6/7

আলোচনা-সভা

discussion meeting

থাকছে আলোচনা-সভা। সলিল চৌধুরীর সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা-সভা আয়োজিত হবে প্রতিদিন ৫টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত। বাংলার বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও শিল্পীরা, যাঁরা সলিল চৌধুরীর সঙ্গে কাজ করেছেন বা তাঁর দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন, তাঁরা তাঁদের মূল্যবান অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি ভাগ করে নেবেন শ্রোতাদের সঙ্গে। 

7/7

সলিল চৌধুরীর জন্মশতবর্ষ

Salil Chowdhury Jonmo Shatabarshiki

অন্তরা চৌধুরী বলেন, 'সলিল চৌধুরীর জন্মশতবর্ষের এই মহালগ্নে তাঁর জীবন, কীর্তি এবং কালজয়ী সৃষ্টিসমূহের এক অনন্য উদ্‌যাপনে আপনারা সবাই সামিল হোন, এই আমাদের আবেদন। শুধু তাই নয়... আমরা চাই, আগামী প্রজন্মের সামনেও অনুপ্রেরণা হয়ে উঠুক যুগান্তকারী এই মানুষটির সৃষ্টিকে ঘিরে আমাদের চার দিনের এই আনন্দ-আয়োজন।'